প্রধান সূচি

ছারছীনা শরীফের ১২৭তম ঈছালে ছওয়াব মাহফিল

শতাব্দীর ঐতিহ্যবাহী উপমহাদেশের ইসলামী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র ছারছীনা শরীফের ১২৭তম ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০১৭ প্রস্তুতির কাজ শেষের পথে। আগামী ২৮ নভেম্বর মঙ্গলবার থেকে পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর কূল ঘেষে ছারছীনা ময়দানে তিন দিনব্যাপী মাহফিল শুরু হবে। ১৪, ১৫ ও ১৬ অগ্রাহায়ন বাংলা মোতাবেক ২৮, ২৯ ও ৩০ নভেম্বর মঙ্গল, বুধ ও  বৃহস্পতিবার এই তিন দিন মাহফিল চলবে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বাদ যোহর মাহফিলে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ছারছীনা মাদ্রাসার শিক্ষক মাওলানা আ.য.ম ওহিদুল আলম বলেন, ১৪, ১৫ ও ১৬ অগ্রাহায়ন মোতাবেক ইংরেজী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর তিন দিনব্যাপী মাহফিলের যাবতীয় প্রস্তুতির কাজ  শেষের পথে। মাহফিলের প্রধান ফটক, প্যান্ডেলের কাজ প্রায় শেষ।

পরকালের নৈকট্য লাভ, মহান আল্লাহ’র দিদার পেতে মাহফিল প্রস্তুতির কাজে দেশের দূর-দূরান্ত থেকে আসা শতাধিক মুসল্লিরা দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাশ্রম।

স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) জানান, ছারছীনা মাহফিল উপলক্ষে আমরা ১২টি চেকপোষ্ট তৈরী করেছি। প্রতিটি পোষ্টে পৃথক পৃথক দায়িত্ব দেয়া থাকবে। থাকবে মোবাইল টিম, সাদা পোশাকে ডিউটি। মোট কথা আইন শৃঙ্খলা সর্বোচ্চ ভাল রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial