শ্রমিক কাদের সরদারের মৃত্যুতে
ভান্ডারিয়ায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দোয়া ও মোনাজাত
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য আঃ কাদের সরদারের আকস্মিক মৃত্যুতে ভান্ডারিয়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন বুধবার ভান্ডারিয়া বন্দরে অর্ধ দিবস কর্ম বিরতি এবং আ. কাদের সরদারের রুহের মাগফিরাত কামনা করে বিকেলে পৌর শহরের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বের অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদার, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জোমাদ্দার, ব্যবসায়ী মো. দুলাল মুন্সী, মো. বাদশা জোমাদ্দার, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আ. জলিল সরদার, সাধারণ সম্পাদক মো. জামাল সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ বাদশা মিয়া, সদস্য মো. নরুল ইসলাম প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জাকারিয়া।
