প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এই শ্লোগানকে সমানে রেখে মঙ্গলবার পিরোজপুর বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে।
পিরোজপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরে এক বর্নাঢ্য র‌্যালী হয়। আসমত আলী খান ডায়াবেটিক হাসপাতাল থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে শেষ হয়। এ সময় র‌্যালীতে ডায়াবেটিস রোগের ভয়াবহতা ও সচেতনতামূলক ফ্যাস্টুন, প্লাকার্ড, পোষ্টার প্রদর্শন করা হয়। র‌্যালীতে ডায়াবেটিস রোগী, চিকিৎসক, নার্স ইনস্টিটিউটের শিক্ষার্থী, সমিতির সদস্য ও কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ দিবসটি উপলক্ষে পিরোজপুর ডায়াবেটিক সমিতি কার্যালয় সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial