প্রধান সূচি

জেল হত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার আহবায়ক মোঃ মজনু তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান সরদার, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম মন্টু সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাবু, মাসুদ রানা, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাঈদ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial