Tuesday, November 14th, 2017
জেল হত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা
৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার আহবায়ক মোঃ মজনু তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত
‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এই শ্লোগানকে সমানে রেখে মঙ্গলবার পিরোজপুর বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। পিরোজপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরে এক বর্নাঢ্য র্যালী হয়। আসমত আলী খান ডায়াবেটিক হাসপাতাল থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে শেষ হয়। এ সময় র্যালীতে ডায়াবেটিস রোগের ভয়াবহতা ও সচেতনতামূলক ফ্যাস্টুন, প্লাকার্ড, পোষ্টার প্রদর্শন করা হয়। র্যালীতে ডায়াবেটিস রোগী, চিকিৎসক, নার্স ইনস্টিটিউটের শিক্ষার্থী, সমিতির সদস্য ও কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ দিবসটি উপলক্ষে পিরোজপুর ডায়াবেটিক সমিতি কার্যালয় সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বিনামূল্যেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
সাত দফা দাবী আদায়ের লক্ষে পিরোজপুরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদ। মঙ্গলবার সকালে কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন দাবিনামা উল্লেখ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল সহকারে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ডিসি অফিস চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাহিদ হাসান বাদশা, ফারুক হোসেন, শাহ আলম, প্রকাশ চন্দ্র দাশ, সাখাওয়াৎ হোসেন, এবায়দুল হক, মাহাতাব হোসেন, মৃত্যূঞ্জয় হাওলাদার, আবুল হোসেন, সুলতানবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে দৈহারী ইউনিয়ন ভুমি কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ
উপজেলার দৈহারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) মোঃ সানাউল হকের বিরুদ্ধে ভুমিহীনদের জমি বরাদ্ধ দেয়ার নামে লাখ লাখ টাকা ঘুষ নেয়াসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কৈয়ারখাল ও চিলতলা গ্রামের ৪৪টি ভুমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত দেয়ার নামে দশ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন সানাউল হক। এছাড়াও জমির মিউটেশন, খাজনার টাকা বেশী আদায় করে কম টাকার রশিদ প্রদান, বাজারের ভিটি বরাদ্ধের নামে টাকা নেয়া এবং অর্পিত সম্পত্তির অবমুক্ত করে দিতে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতিটি ভুমিহীন পরিবারের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে ঘুষ নেন বলে অভিযোগ করেনবিস্তারিত পড়ুন
নারীসহ নিহত-২ ॥ আহত-৪৫
বাগেরহাটে যাত্রীবাহী বাস খাদে
বাগেরহাটের কচুয়ায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বকুলতলার কাছে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস ও বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ করছে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মনিরা বেগম (৩৫)। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার রাহুদকাঠি গ্রামে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল কবির বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বকুলতলা এলাকায়বিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, দিবাকর বিশ্বাস, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবু সাঈদ,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সিএ গোলাম সরোয়ারবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে বিদেশী প্রতিনিধি দল
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করেছেন দাতা সংস্থা ইউনিসেফ, কইকা ও কেয়ার বাংলাদেশ এর বিদেশী প্রতিনিধি দলের সদস্যরা। দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত শিশু ও মাতৃমৃত্যু হার রোধে পরিচালিত কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষে কইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নেতৃত্বে ১০ সদস্যের এ প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গদাইপুর ইউনিয়নের হিতামপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এর আগে প্রতিনিধি দলের সদস্যরা একই ইউনিয়নের মঠবাটী গ্রামের প্রসুতি মায়েদের সাথে নিরাপদ মাতৃত্ব ও শিশু মৃত্যুহার রোধের উপর মতবিনিময় করেন। পরিদর্শন ও মতবিনিময়কালে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় শিবসা ব্রীজ এলাকায় ঘটছে দূর্ঘটনা ॥ দ্রুত সংস্কারের দাবী
পাইকগাছা-বেতবুনিয়া সড়কে শিবসা ব্রীজ রাস্তা থেকে বেশি উঁচু হওয়ায় ব্রীজে উঠার সময় ছাট ছোট মালবাহি যানবহন উল্টে গিয়ে খাদে পড়ে দূর্ঘটনা কবলিত হচ্ছে। মঙ্গলবার সকালে বালু ভর্তি ট্রলি উল্টে খাদে পড়ে যায়। এ সময় সাদেক মোল্লা (৭২) নামে এক বৃদ্ধ পথচারী গুরুতর আহত হয়। প্রতিনিয়ত ঘটছে এ ধরণের দূর্ঘটনা। এতে প্রতিদিন কোন না কোন চালক কিংবা পথচারী আহত হয়ে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে। কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু জানান, উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক গুলোর মধ্যেবিস্তারিত পড়ুন
