পিরোজপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
সাত দফা দাবী আদায়ের লক্ষে পিরোজপুরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদ। মঙ্গলবার সকালে কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন দাবিনামা উল্লেখ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল সহকারে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় ডিসি অফিস চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাহিদ হাসান বাদশা, ফারুক হোসেন, শাহ আলম, প্রকাশ চন্দ্র দাশ, সাখাওয়াৎ হোসেন, এবায়দুল হক, মাহাতাব হোসেন, মৃত্যূঞ্জয় হাওলাদার, আবুল হোসেন, সুলতান হোসেন ও আলতাফ হোসেন প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে দৈহারী ইউনিয়ন ভুমি কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত »
