পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা’ এর প্রতিপাদ্য বিষয়ের উপর গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র গৌরবোজ্জল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স পিরোজপুর জেলা শাখার সহযোগিতায় বুধবার সকালে পুরাতন ডিসি অফিসে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন পৌর ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, আইডিইবি’র জেলা সভাপতি এম. এ রব্বানী ফিরোজ, সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলামসহ সরকারী ও বেসরকারী অফিসের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং স্থানীয় ভকেশনাল এর শিক্ষার্থীরা। পরে পৌর ভবন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« আটক পাইকগাছা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মুক্তি দাবী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি পালন »
