পিরোজপুরে শোক দিবস পালন
জেলা আওয়ামীলীগের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :
শোক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এ. কে. এম. এ. আউয়াল এমপি।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মুজিবুর রহমান খালেক, কানাই লাল বিশ্বাস, গোলাম কবির, দ্বীলিপ সাধু, নাসির উদ্দিন মাতুব্বর, ফজলুল হক সেন্টু, শহিদ উদ্দির হাওলাদার , চঞ্চল কান্তি বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আম্মান লিটন, সাংগঠনিক সম্পাদক তৌকির মুজিব আবির। সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন।
এর আগে গতকাল বুধবার বিকেলে একই স্থানে একই কর্মসূচী পালন করে জেলা আওয়ামীলীগের অন্য এক পক্ষ।
