Thursday, August 17th, 2017
পিরোজপুরে শোক দিবস পালন
জেলা আওয়ামীলীগের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার : শোক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এ. কে. এম. এ. আউয়াল এমপি। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মুজিবুর রহমান খালেক, কানাই লাল বিশ্বাস, গোলাম কবির, দ্বীলিপ সাধু, নাসির উদ্দিন মাতুব্বর, ফজলুল হক সেন্টু, শহিদ উদ্দির হাওলাদার , চঞ্চল কান্তি বিশ্বাস, জেলাবিস্তারিত পড়ুন
জলবায়ু অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসন বিষয়ে
এলজিইডি কর্র্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের সচেতন নাগরিক কমিটি (সনাক) উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)’র সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে জলবায়ু অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ নাসিম হাসান, ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম চৌধুরী, ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী (ইন্দুরকানী) মোহাম্মাদ হাজ্জাজ মিয়া, কাউখালী উপজেলা প্রকৌশলী এ. এস. এম জাফরউল্লাহসহ অন্যান্য কর্মকর্তাগণ। সভায় স্বাগত বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে পিরোজপুরে শিশু কল্যান ব্যবস্থাপনা কমিটির ধন্যবাদ জ্ঞাপন
স্টাফ রিপোর্টার : শিশু কল্যান নিশ্চিত করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কমিউনিটি পর্যায় ৯টি শিশু কল্যান ব্যবস্থপনা কমিটি গঠন করেন। উক্ত কমিটির ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জামাল হোসেন। মরিচাল শিশু কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজনু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, সংস্থার ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার এডোয়ার্ড কে. এইচ.বিস্তারিত পড়ুন
ছগির সভাপতি, নাসির সম্পাদক
ইন্দুরকানীতে মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে বেসরকারি মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার এফ. করিম আলীম মাদ্রাসা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। পরে মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের উপজেলা আহবায়ক এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকার আলী, ইন্দুরকাণী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক শেখ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন করি তালুকদার (দুলাল), কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহীম হোসেন, পিরোজপুর সদর উপজেলাবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবস পালন করেছে ইন্দুরকানীতে জাতীয় যুব সংহতি (জেপি)’র আলোচনা সভা
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতি (জেপি)। বৃহস্পতিবার বিকালে উপজেলা জাতীয় পার্টি (জেপি) কার্যালয়ে উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দুরকানী জেপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুব সংহতি নেতা আবুল বাশার মৃধা, আক্তারুজ্জামান লাভলু, হারুন অর রশিদ, আজাদ খান উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে কেক না কাটার আহ্বান জানানো
মঠবাড়িয়া বিএনপির সেই নেতার পদ স্থগিত ও শোকজ
স্টাফ রিপোর্টার : খালেদা জিয়াকে কেক কেটে জন্মদিন পালন না করার আহ্বান জানানো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সেই নেতার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নিজামুল কবির মেরাজ। জেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার এ নোটিশ দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন। এর আগে বুধবার নিজামুল কবির মেরাজকে নোটিশ দেয় উপজেলা বিএনপি। জানা যায়, গত মঙ্গলবার সকালে স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় নিজামুল কবির মেরাজ দলের চেয়ারপারসনের জন্মদিন পালন নিয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির ৩টি ডায়াগনষ্টিক সেন্টারসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মিয়ারহাট ও ইন্দ্রেরহাট বন্দর এলাকায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির আহমেদ এ আদালত পরিচালনা করেন। এ সময় র্যাব-৮ এর সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেনসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। সেবা ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, স্বরূপ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার, সততা প্রাইভেট হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সনদধারী প্যাথলজিষ্ট না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগেবিস্তারিত পড়ুন
সুন্দরবনে র্যাবের সাথে বনদস্যুদের বন্দুকযুদ্ধ ॥ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র্যাব ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খাল এলাকায় প্রায় পৌনে এক ঘন্টা গোলাগুলির পর র্যাব বনদস্যু সুমন বাহিনীর দুই সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। এসময় ঘটনাস্থলে তল্লাসী চালিয়ে ১টি বিদেশী দোনালা বন্দুক, ১টি দেশি পাইপগান, ১টি ওয়ান শুটার গান, ১টি রাম দা, ১৩ রাউন্ড গুলি ও ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, বনদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখি এলাকার আবুল মান্নানের ছেলে মিঠু গাজী (৩৪) ও মংলা উপজেলারবিস্তারিত পড়ুন
গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : কচুয়া গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডল সমরেশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং রাঢ়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তাছলিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বরুন কান্তি পাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিন্টু কুমার সেন। এ সময় বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনেবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলার দারুণমল্লিক-খুলনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী দারুণ মল্লিক-খুলনা সড়কের রায়পুর নামক স্থানে ১শ ফুট এলাকা জুড়ে রাস্তা ডেবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। জেলা শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম ক্ষতিগ্রস্থ সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার সহ কালভার্ট নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা সহ দাকোপ ও বটিয়াঘাটার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে দারুণমল্লিক-খুলনা সড়ক। স্থানীয় সরকার বিভাগের আওতায় সড়কটির বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ানের রায়পুরস্থ নামক স্থানে মরাভদ্রা নদীর উপর পানি সরবরাহের জন্য একটি পাইপ রয়েছে। পুরাতন পাইপটি ভেঙ্গে যাওয়ায় সড়কের ১শ ফুট এলাকা জুড়ে ডেবে গেছে।বিস্তারিত পড়ুন
