প্রধান সূচি

অর্থ আত্মসাতের অভিযোগে পাইকগাছা আইনজীবী সমিতির সদস্যকে বহিষ্কার

পাইকগাছা প্রতিনিধি :

অর্থ আত্মসাতের অভিযোগে পাইকগাছা আইনজীবী সমিতির এক সদস্যকে স্থায়ী ও অপর দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এসব নানা অনিয়মের অভিযোগে বুধবার সমিতির সাধারণ সভায় ৩ সদস্যের বিরুদ্ধে এ ধরণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ তৈয়েব হোসেন নূর বলেন, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে সমিতির সদস্য এডভোকেট মুজিবর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, একই সাথে তার লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হয়।

এছাড়া সমিতির অর্থ সংক্রান্ত অনিয়মের অভিযোগে সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার ও বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে তাদের দু’জনের প্রত্যেককে ১ লাখ ৪০ হাজার ৫শ’ টাকা করে সমিতিতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial