Thursday, July 27th, 2017
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার : আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুরে র্যালি, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ হাকিম হাওলাদার। দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা ভাইস চেয়াম্যান রেজাউল করিম সিকদার মন্টু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, পৌর কাউন্সিলর সাইল্লাহ লিটন, যুবলীগ নেতা জিয়াউল আহসান, সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক
বাগেররহাট প্রতিনিধি : বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগে পারভেজ শিকদার (২০) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক পারভেজ মোড়েলগঞ্জ উপজেলার ঘষিয়াখলী গ্রামের নাসির শিকদারের ছেলে। পুলিশ জানান, বুধবার গভীর রাতে বুদ্ধি প্রতিবন্ধি ওই কিশোরীকে ফুসলিয়ে পারভেজ সিকদার আলিয়া মাদ্রাসা রোডের জনৈক হেনা কাজীর বাড়ীর গলির ভিতর নিয়ে ধর্ষন করে। পরে ওই কিশোরী বিষয়টি এলাকাবাসিদের জানালে বৃহস্পতিবার দুপুরে পারভেজকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। বাগেরহাট মডেল থানার এসআই হুমাউন জানান, শহরের আলীয়া মাদ্রাসা এলাকায় একবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে ট্রলার চালকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উপজেলার খাউলিয়া ব্রিজের সাথে ধাক্কা লেগে আঃ রাজ্জাক (৩৫) নামের এক ট্রালার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নদী পথে ট্রলার চালিয়ে মোড়েলগঞ্জের সন্নাসি বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলার ভাইজোড়া গ্রামের আঃ বারেকের ছেলে। নিহত রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাজ্জাক ট্রলার চালিয়ে মোড়েলগঞ্জ বাজার থেকে সন্নাসি বাজারে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাজ্জাক খাউলিয়া ব্রিজের কাছে পৌছালে ব্রিজের সাথে মাথায় ধাক্কা লেগে নদীতে পরে যায় সে। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে সদরের রাংদিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে যুব সমাজের অবক্ষয় রোধে বাল্য বিবাহ যৌতুক, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৎরাংদিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মীর ফজলে সাইদ ডাবলুর সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মিসেস মাছুদা আক্তারের সার্বিক পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদরবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ইয়াবাসহ আটক ৩
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাটিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাদের ৬ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরণে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাটি পাড়া এলাকায় একটি মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি করে। এ সময় ৬ পিচ ইয়াবাসহবিস্তারিত পড়ুন
পাইকগাছায় কয়েক দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে গড়ইখালীর ১০ গ্রামের বিস্তীর্ণ এলাকা ॥ কোটি টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে গড়ইখালী ইউনিয়নের ১০ গ্রামের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বীজতলা ও চিংড়ি ঘের তলিয়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। সরকারী খাল যত্রতত্র বন্দোবস্ত দেয়া, অপরিকল্পিত চিংড়ি চাষ ও সরকারী স্লুইচ গেট প্রভাবশালী ঘের মালিকদের নিয়ন্ত্রণে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা। টানা কয়েক দিনের ভারী বর্ষণে উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী, গড়ইখালী, হুগলারচক, ফকিরাবাদ, কুমখালী, বাইনবাড়িয়া,বিস্তারিত পড়ুন
অর্থ আত্মসাতের অভিযোগে পাইকগাছা আইনজীবী সমিতির সদস্যকে বহিষ্কার
পাইকগাছা প্রতিনিধি : অর্থ আত্মসাতের অভিযোগে পাইকগাছা আইনজীবী সমিতির এক সদস্যকে স্থায়ী ও অপর দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এসব নানা অনিয়মের অভিযোগে বুধবার সমিতির সাধারণ সভায় ৩ সদস্যের বিরুদ্ধে এ ধরণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ তৈয়েব হোসেন নূর বলেন, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে সমিতির সদস্য এডভোকেট মুজিবর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, একই সাথে তার লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হয়। এছাড়া সমিতির অর্থ সংক্রান্ত অনিয়মের অভিযোগে সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার ও বর্তমান সহ-সভাপতি আবুলবিস্তারিত পড়ুন
