বাগেরহাটের পল্লীকবি শেখ মফিজ উদ্দিন আর নেই
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পল্লীকবি শেখ মফিজ উদ্দিন (১০০) আর নেই। সোমবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে ও অত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা কেশবপুর দক্ষিণপাড়া জামে মসজিদ ইদগাঁ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শেখ মফিজ উদ্দিন ২৫ বছর বয়স থেকে কবিতার বই বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন এবং তিনি কবিতা লিখতেন। এ কারণে এলাকায় পল্লী কবি হিসেবে পরিচিতি লাভ করেন।
Please follow and like us:
« সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ম্যানেজিং কমিটি গঠনসহ দুর্নীতির অভিযোগ »
