প্রধান সূচি

Monday, July 10th, 2017

 

আরএফএলের বিজ্ঞাপনে নিপুণ

কন্ঠ বিনোদন : দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান আরএফএলের বিজ্ঞাপনে কাজ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। জানা যায়, আরএফএল প্রোডাক্টের আরএফএল অর্গানাইজার নামক বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। গত ৯ জুলাই বিজ্ঞাপনের শুটিং শুরু হয় রাজধানীর কোক ষ্টুডিওতে। বিজ্ঞাপনটির নির্মাতা মাকমুদ সোহেল। এ বিজ্ঞাপনের কাজ করা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমি বরাবরই বেছে বেছে কিছু বিজ্ঞাপন করি। এটিও তার ব্যতিক্রম নয়। যে কাজই করি না কেন যথেষ্ট আন্তরিকতা নিয়েই তা করি। আমি মনে প্রাণে একজন শিল্পী। বিজ্ঞাপন ভাবনা আমার পছন্দ হয়েছে।’ এর আগে পাঁচ বছর আগে চিত্রনায়িকা নিপুণ আরএফএল এর আরেকটি বিজ্ঞাপনেবিস্তারিত পড়ুন


আসছে `ভয়ংকর সুন্দর’

কন্ঠ বিনোদন : সব কিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে মুক্তি পাবে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। কলকাতার পরমব্রত ও বাংলাদেশের ভাবনা জুটি বেঁধেছেন ছবিটিতে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৪ আগস্ট মুক্তি পেতে পারে ছবিটি। মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অনুসারে সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভয়ংকর সুন্দর’ নির্মিত হয়েছে। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় ১৬ মার্চ। ‘ভয়ংকর সুন্দর’ ভাবনা অভিনীত প্রথম সিনেমা। এটি প্রযোজনা করছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ হয়েছে ইউটিউবে।  


ভ্যানগাড়িতে আনারস বিক্রি

আষাড়ে একদিকে খড়া আর অন্যদিকে ঝড়া। খড়ার এই বার বার আচমকা ঝলকানি রোদের ভ্যাপসা গরমে মানুষের জীবন হয়ে ওঠেছে অস্থির। তাই অস্থির দেহে স্বস্থির আশায় স্বরূপকাঠী উপজেলা সদরে বেড়েছে মিষ্টি স্বাদের ছোট ছোট আনারসের কদর। ভ্যানগাড়ীতে ছোট আকারের এ আনারস সাজিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কেজি হিসেবে ৬০ টাকা ধরে চলছে আনারস বিক্রি। ছবিটি গতকাল সোমবার স্বরূপকাঠি উপজেলার থানা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তুলেছেন আমাদের স্বরূপকাঠী প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ।


ক্রমবর্ধমান জন্মহার নিয়ন্ত্রণ দেশের উন্নয়নে বড় চ্যালেঞ্জ

॥ প্রকাশ ঘোষ বিধান ॥ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৮৭ সালে ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটিতে পূর্ণ হয়। এর পরই জাতিসংঘ, জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সম্পর্কে সার্বিক সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে এবং প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রতিবছর জুলাই মাস এলেই বিশ্ব জুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। দেশের উন্নয়নে ক্রমবর্ধমান জন্মহার নিয়ন্ত্রণের পাশাপাশি বিশাল জনসংখ্যার সঠিক ব্যবস্থাপনাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় জনসংখ্যা গবেষণাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাংবাদিক হেলাল ও যুবলীগ নেতা রাসেলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি : দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল ও মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির ৫৭ ধারায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বাবার সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় সোমবার সকালে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শারমিন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী। নিহত শারমিন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের গার্মেন্টস শ্রমিক বাদশা ফরাজীর মেয়ে ও স্থানীয় হাফেজ মোল্লা নেছারিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। থানা পুলিশ সোমবার দুপুরে নিহত মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠাখালী গ্রামের গার্মেন্টস শ্রমিক বাদশা ফরাজীর প্রথম স্ত্রী ওই ছাত্রীর মা মারা যাওয়ার পর ২য় বিয়ে করে স্ত্রী নিয়ে চট্টগ্রাম বসবাস করছেন। সোমবার সকাল একাকি ঘরে শারমিন সাড়ে ৯টার দিকে ঘরের আড়ার সাথে ওড়নাবিস্তারিত পড়ুন


কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ম্যানেজিং কমিটি গঠনসহ দুর্নীতির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককের  বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, কচুয়া পাইলট বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গৌতম গোপাল সাহা নিজে প্রধান শিক্ষক হওয়াসহ অন্যান্য শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য ও স্কুল পরিচালনা পরর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু’র স্বাক্ষর জাল করে সাবেক সভাপতিকে না জানিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের একটি নতুন কমিটি গঠন করেন বলে অভিযোগ করেছেন সয়ং প্রতিষ্ঠাতা সভাপতি নিজে। এই মর্মে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীরবিস্তারিত পড়ুন


বাগেরহাটের পল্লীকবি শেখ মফিজ উদ্দিন আর নেই

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পল্লীকবি শেখ মফিজ উদ্দিন (১০০) আর নেই। সোমবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে ও অত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা কেশবপুর দক্ষিণপাড়া জামে মসজিদ ইদগাঁ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শেখ মফিজ উদ্দিন ২৫ বছর বয়স থেকে কবিতার বই বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন এবং তিনি কবিতা লিখতেন। এ কারণে এলাকায় পল্লী কবি হিসেবে পরিচিতি লাভ করেন।  


সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা দায়ের করার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত পত্রিকার সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, জেলাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ইয়াবাসহ তরুণ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৬ পিস ইয়াবাসহ শিমুল শেখ (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শিমুল শেখ উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের চিলানী গ্রামের আলমগীর শেখের ছেলে। মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহজাদা জানান, মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হোগলাবুনিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শিমুলকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial