প্রধান সূচি

মঠবাড়িয়ায় সাংবাদিক হেলাল ও যুবলীগ নেতা রাসেলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি :

দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল ও মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির ৫৭ ধারায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সহ-সভাপতি আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক রফিকুল ইসলাম রিপন মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পদাক জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা সিপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ সোহেল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান নিজাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন।

বক্তরা যুবলীগ নেতা নূরুল আমীন রাসেল ও সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫৭ ধারায় স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজীর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

উল্লেখ্য, গত ৬ জুলাই রাতে মঠবাড়িয়া থানায় সাপলেজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন রাসেল ও দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলালের বিরুদ্ধে স্থানীয় সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজী আমমোক্তার নামা দিয়ে তথ্য প্রযুক্তির ৫৭ ধারায় মামলা দায়ের করেছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial