Monday, July 10th, 2017
পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, আবু জাফরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা পৌর এলাকা থেকে পানি ভর্তি ড্রামে চিংড়ি সরবরাহ করার অভিযোগে প্রায় লাখ টাকার বাগদা চিংড়ি জব্দ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়রা উপজেলার চৌকুনি গ্রামের চিংড়ি ব্যবসায়ী শফিকুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ ও পেশকারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পারিবারিক নির্যাতন রোধ, বৃক্ষরোপন ক্যাম্পেইন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পৃথকভাবে পারিবারিক নির্যাতন রোধ ও বৃক্ষরোপন ক্যাম্পেইন এবং সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১নং পল্লী সমাজের চেঁচুয়া মধ্যপাড়ায় ও রোববার সকালে ৪নং পল্লী সমাজের গদাইপুর মোড়ল পাড়ায় অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার রহিমা খাতুন, গদাইপুর ইউনিয়ন পরিষদের ভিসিএ নাজমুন নাহার ইতি, কৃষি খাদ্য ও নিরাপত্তা কর্মসূচির প্রকল্প কর্মকর্তা পূর্ণিমা দাশ, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ফিল্ড অর্গানাইজার আনোয়ার হোসেন ও স্বাস্থ্য সেবিকা সিরিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর সদরের নূরজাহান মেমোরিয়াল হাসপাতালে শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা মোঃ ইয়াকুব আলী, মোঃ জালাল উদ্দীন, জুনিয়র ইউনিট অফিসার লুৎফর রহমান। চিকিৎসা প্রদান করেন সাতক্ষীরা সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাসুদ রেজা। দিনব্যাপী চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পাইকগাছায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
পাইকগাছা প্রতিনিধি : পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ, পেনশন/গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়াসহ সরকারী কোষাগার থেকে প্রদান করার দাবীতে পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সোমবার ১ ঘন্টার কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর কার্যালয়ে এ কর্মবিরতী পালন করেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পাইকগাছার সভাপতি জি এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি শেখ জিয়াউর রহমান জিয়া, সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, মৃণাল কান্তি সানা, বিকাশ চন্দ্র ঘোষ, ইমদাদুল হক, কবিতাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দরিদ্রদের মাঝে চারা বিতরণ
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় ব্র্যাক টিইউপি কর্মসূচীর উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার হত দরিদ্র ২’শ পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। মঠবাড়িয়া ব্র্যাক অফিস চত্বরে হত দরিদ্রদের মাঝে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম ফরিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাঃ মনিরুজ্জামান, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশ্রাফুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, আঃ লতিফ, আনোয়ার হোসেন, ব্র্যাকের মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক খাইরুল হাসান, দেবাশীষ মন্ডল ও শাখাওয়াত হোসেন প্রমুখ।
