প্রধান সূচি

চোর চক্রের ৪ সদস্য আটক

বাগেরহাটে চোরাইকৃত ৯টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার

বাগেরহাটে চোরাইকৃত ৯টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে গত ২ আগস্ট প্রথমে ফারুক হাওলাদার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় চোরাইকৃত ৯টি ইজিবাইক ও নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ফারুক হাওলাদার, শাহ আলম, আব্দুল্লাহ সরদার ও আব্দুল হালিম।
পুলিশ জানায়, তাদের মধ্যে ফারুকের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ ৫টি এবং শাহ আলমের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial