প্রধান সূচি

Monday, August 3rd, 2026

 

চোর চক্রের ৪ সদস্য আটক

বাগেরহাটে চোরাইকৃত ৯টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার

বাগেরহাটে চোরাইকৃত ৯টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে গত ২ আগস্ট প্রথমে ফারুক হাওলাদার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় চোরাইকৃত ৯টি ইজিবাইক ও নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- ফারুক হাওলাদার, শাহ আলম, আব্দুল্লাহবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

শিশু সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে পিরোজপুরে এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা পরিষদে শহীদ ওমর ফারুক মিলনায়তনে সোমবার সকাল ১১টায় প্রাক-শৈশব বিকাশ ও শিখন কেন্দ্রের শিশুদের মাঝে মশারী ও ছাতা বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো।অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি শিশুদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ গ্রাম উন্নয়ন কমিটি ও নগর উন্নয়ন কমিটির সদস্য উপস্থিতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial