প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : 
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার সকালে পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেসরকারি সংস্থা উদ্দীপন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই ও গাছ বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial