Monday, June 5th, 2017
উপজেলা প্রকৌশলীর সহায়তায় নাজিরপুরে বিদ্যালয় সংস্কারের নামে অর্ধকোটি টাকা লুটপাট
নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে প্রাথমিক বিদ্যালয় সংস্কারের নামে এলজিইডির প্রকৌশলীর সহায়তায় অর্ধ কোটি টাকা লুট-পাটের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য বিদ্যালয় প্রতি দেড় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর সংস্কারের কাজ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক করার কথা থাকলেও প্রায় সকল বিদ্যালয়ের সংস্কারের কাজ করেছেন স্থানীয় সরকার দলীয় নেতারা। গত বছরের নভেম্বর মাসে বরাদ্দকৃত এ কাজ ওই বছরের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করার কথা থাকলেও গত মে মাসে এর কাজ সমাপ্ত দেখিয়ে সর্বশেষ বিল উত্তোলন করা হয়। উপজেলা প্রকৌশলীবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি : ‘প্রাণের স্পন্দন প্রকৃতির বন্ধন’ এই শ্লোগান নিয়ে বাগেরহাট পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে র্যালিটি শহর ঘুরে আবার স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। র্যালী শেষে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস বেলুন উড়িয়ে পরিবেশ দিবসের উদ্বোধন ঘোষনা করেন। পরে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের ওয়ার্ড কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দবির গাজীকে সভাপতি ও আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট পৌরসভার ৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে নবগঠিত কমিটির অনুমোদন দেন পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ হারুন-অর-রশিদ হিরো ও সাধারণ সম্পাদক জীবন কিশোর রায়। গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিপ্লব মন্ডল, মনিরুল ইসলাম, আসাদুল সরদার, মারুফ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আতারুল ইসলাম, বাচ্চু গাজী, আসমান ঢালী, সাংগঠনিক সম্পাদক হাসান গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, ইউনুছ গাজী, আলিম গাজী, প্রচার সম্পাদক ইউসুফ আলী, দপ্তর সম্পাদক হাসান ও সহ-দপ্তরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় তিল চাষ করে ঘুরতে পারে কৃষকরা ভাগ্যের চাকা
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : “তিলে তৈল হয়” এবং “তিলকে তাল করা” বাক্য দু’টি বাংলা ব্যাকরণের কারক-বিভক্তি ও বাগধারায় বহুল পরিচিত। ক্ষুদ্রাকৃতির তৈল বীজ ‘তিল’ এখন ব্যাকরণ বইয়ের গন্ডি পেরিয়ে কৃষকের ভাগ্যের চাকা ঘুরানোর পণ্যে পরিনত হতে পারে। স্বাস্থ্য সম্মত তৈল জাতীয় শষ্য তিল কম শ্রম এবং খরচে সব মাটিতে উৎপাদন হওয়ায় কৃষকরা তিল চাষে আগ্রহ দেখাচ্ছে। আমন ধান কাটার পর ক্ষেত যখন খালি থাকে তখন তিল চাষ করা যায়। এতে ধানের কোন ক্ষতি হয়না। তিল চাষে সার ও কীটনাশক লাগেনা বললেই চলে। গরু-ছাগলে তিল খায়না তাই রক্ষণা-বেক্ষনে কোন খরচ হয়না।বিস্তারিত পড়ুন
নিরাপদ পানির জন্য মজা পুকুর পরিষ্কার || ইন্দুকানীতে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী কর্মসূচী
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানীতে সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে নিরাপদ পানি সংরক্ষনে ব্যতিক্রমধর্মী মজা পুকুর পরিস্কার করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার পত্তাশী ও বালিপাড়া এলাকায় পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে। এসব কর্মসূচীতে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, ইউপি সদস্য মাসুম হাওলাদার, নাসির উদ্দিন খান, তাছলিমা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, জাগো নারীর প্রতিনিধি কিশোর কুমার দাস, মোঃ শামীম হোসাইন, এস. এমবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে অস্ত্র ও ডাকাতি মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে অস্ত্র ও ডাকাতি মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ও এসআই মোহাইমিনুলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উমেদপুর এলাকা থেকে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেকান্দার খলিফার ছেলে জাহাঙ্গীর খলিফা (৪০)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে ইন্দুরকানী থানার ডাকাতি মামলায় ১৩ বছর ৬ মাস এবং অস্ত্র মামলায় ৭ বছর ৬ মাস কারাদন্ড প্রদান করেন আদালত।
বিয়ের প্রলোভনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : ৫ মাসের অন্তঃসত্ত্বা || ধর্ষকসহ আটক-২
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করায় উক্ত স্কুল ছাত্রী এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ধর্ষক ও তার মাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার পত্তাশী গ্রামের হারুন ফকিরের ছেলে ফোরকান ফকির (৩০) একই গ্রামের তার মামাতো বোন ৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গত রবিবার রাতে ওই ছাত্রীর বাড়িতে ধর্ষক ফোরকান ফকির গেলে ছাত্রীর মা রিনা আক্তার তাকে ঘরে আটকে রেখে পুলিশে খবরবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
কাউখালী প্রতিনিধি : ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এ শ্লোগানে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আব্দুল লতিফ খসরু প্রমুখ।
সুন্দরবনের হাড়বাড়িয়ায় সিমেন্টের কাচামাল বোঝাই কার্গো ডুবি
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় স্লাগ (সিমেন্ট তৈরির কাচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশী জাহাজের সাথে ধাক্কায় সোমবার ভোরে কার্গোটির তলা ফেটে ডুবে যায়। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে নিশ্চিত করেছেন মংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ওয়ালিউল্লাহ। হারবার মাষ্টার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবনের হাড়বাড়িয়ার ৪ নম্বর এ্যাংকোরেজে অবস্থানরত এমভি ‘আতিকিএসবি’ নামক বিদেশী জাহাজ থেকে স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে জাহাজে আমদানীকৃত ঢালাই পণ্য) বোঝাই করে কার্গো জাহাজ এমভি সেবা সোমবার ভোরে খুলনার শুংশিং কোম্পানীর উদ্দেশ্যে রুপসা নদীর দিকে ছেড়েবিস্তারিত পড়ুন
পাইকগাছা লোনাপানি কেন্দ্রে বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট পাইকগাছা লোনাপানি কেন্দ্র এর বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৬-১৭) পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা (২০১৭-১৮) প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পাইকগাছা লোনাপানি কেন্দ্র মিলনায়তনে পাইকগাছা লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রণজিৎ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গাউসিয়াতুর রেজা বানু, বাগেরহাট চিংড়ী গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দীন আহম্মেদ, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা শামীম হায়দার,বিস্তারিত পড়ুন
