প্রধান সূচি

Monday, June 5th, 2017

 

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “আমি প্রকৃতির, প্রকৃতি আমার” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স.ম. বাবর আলী। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, আনিছুর রহমান, রেজাউল করিম, সাংবাদিক আব্দুলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে পরিবেশ দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দিবসের এক আলোচনা সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনায় অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্র, সাংবাদিক আফরা নাজলীন, শ্যাম সুন্দর ভদ্র, রিপন হোসেন, গোবিন্দ রায়, মিজানুর রহমান, পাইকগাছা আলোকযাত্রা দলের কাজী রিয়া ইসলাম, সুমাইয়া হোসেন, রিনি প্রমুখ।


বাগেরহাটে সাংবাদিক বাবুর মায়ের ইন্তেকাল || বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শোক

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সদস্য এবং দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিন ও দৈনিক আনন্দ বাজার পাত্রকার বাগেরহাট প্রতিনিধি শেখ রুহুল আমিন বাবু’র মা আয়শা বেগম (৮৮) বার্ধক্য জনিত কারণে রবিবার সাড়ে ১০ টার দিকে তার কেশবপুর গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃতুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেল ৫ টায় শহিদ আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক বাবুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখারবিস্তারিত পড়ুন


নাজিরপুরে প্রেমিক যুগলকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবী ছাত্রলীগ নেতার!

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের নাজিরপুরে এক প্রেমিক যুগলকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান সবুজের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান সবুজ শ্রীরামকাঠী বন্দরের মুদি-মনোহারী মালামালের পাইকারী ব্যবসায়ী বিজয় মন্ডলের ছেলে মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র বিপ্লব মন্ডল ও তার প্রেমিকাকে আটকে রেখে এ চাঁদা দাবী করেন। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। ঘটনার স্বীকার বিপ্লব মন্ডল ও তার প্রেমিকা জানান, ওই দিন বিকালে স্থানীয়বিস্তারিত পড়ুন


মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আলী হায়দার খানের ইন্তেকাল

কন্ঠ ডেস্ক : প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, ৬০’র দশকের প্রখ্যাত ছাত্র নেতা, সুপ্রীম কোর্টের আইনজীবি এবং প্রখ্যাত সাহিত্যিক মরহুম হুমায়ুন আহম্মেদের ভগ্নিপতি এডভোকেট আলী হায়দার খান আজ সোমবার ভোর রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনী জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে আলী হায়দার খান পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বে থেকে আইয়ূব বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (জহরুল হক) ছাত্র সংসদেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার সকালে পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেসরকারি সংস্থা উদ্দীপন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই ও গাছ বিতরণ করাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial