পাইকগাছায় এমএনসিএইচএস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় উপজেলা পর্যায়ে এমএনসিএইচএস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডখোকেট স ম বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কাউন্সিলর কবিতা দাশ, আবসিক মেডিকেল অফিসার নীতিশ চন্দ্র গোলদার।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান মুকুল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ মিঠুন দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সাংবাদিক জিএম মিজানুর রহমান, আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাজেদা পারভীন, উপ-কমিউনিটি মেডিকেল অফিসার মৃন্ময় কুমার মন্ডল, সিনিয়র স্ট্যাফ নার্স হামিদা খাতুন, রিনা রায়, জয়ন্তী রায়, স্বাস্থ্য পরিদর্শক কল্পনা রানী দাশ, ইস্মিতা রানী দাশ, শিক্ষক রোকনুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের গোলাম কিবরিয়া ও শরিফুল আলম লিটন, হাফেজ মহিবুল্লাহ ও মোঃ মাসুম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের ক্যাশিয়ার নার্গিস বানু।
