Tuesday, May 30th, 2017
পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরাফত হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, কলেজের ভিপি এস এম বায়েজিদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনা সাথে জড়িতদের অভিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।
মাসোয়ারা না দেয়ার জের || মঠবাড়িয়ার ৩ জেলেকে ধরে নিয়ে গেছে কোষ্টগার্ড
মঠবাড়িয়া প্রতিনিধি : উপকূলীয় বলেশ্বর নদে নিয়মিত মাসোয়ারা না পেয়ে বড়মাছুয়া গ্রামের সোহাগ (২০), জসিম (২১) ও বেল্লাল (২৫) নামে ৩ জেলেকে ধরে নিয়ে যাওয়া ও কবির হোসেন নামে অপর এক জেলেকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে কোষ্টগার্ডের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, জীবন জীবিকার তাগিদে বলেশ্বর নদ তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় ২ শতাধিক জেলে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। জেলে জামাল, শাহিন, নজির জানান, কোষ্টগার্ড আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে জাল প্রতি এক হাজার টাকা করে মাসোয়ারা নেয়। বর্তমানে নদীতে মাছ না পাওয়ায় জেলেরা মাছুয়া খালে জালবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বংশীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ী ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট || আহত-১০
নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে বংশীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেয়া আগুনে ৫টি বসতঘর ভষ্মিভূত হয়েছে। এ সময় প্রতিপক্ষরা ওই ঘরের মূল্যবান মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা। এ ঘটনার সময় ওই ঘরে থাকা নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নাজিরপুর থানার ওসিসহ পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে জানা যায়, ২০০৪ সাল থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে বংশীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাড়িয়া, হাওলাদার ও শেখ বংশের মধ্যে বিরোধবিস্তারিত পড়ুন
কাউখালীতে তিনটি বেকারীকে জরিমানা
কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করায় তিনটি বেকারীকে ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবনী চাকমা এ জরিমানা করেন। র্যাব-৮ এর ডিএডি শাহরিয়ার জানান, কাউখালী শহরের তিনটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় অভিযান চালানো হয়। এ সময় কাউখালী শহরের বাসস্ট্যান্ড এলাকায় নিপা বেকারীকে পাঁচ হাজার টাকা, মধ্য বাজারের রুমী কনফেকশনারীকে পাঁচ হাজার টাকা, ও গারতা এলাকার মিজান বেকারীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্বরূপকাঠী তিন গ্রুপে বিভক্ত হয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীতে তিন ভাগে বিভক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দলটির উপজেলা শাখার অঙ্গ সংগঠনগুলো। উপজেলা সদরের দক্ষিণ জগন্নাথকাঠি বন্দর, সন্ধ্যা নদীর পশ্চিমপাড়স্থ মিয়ারহাট ও সুটিয়াকাঠিতে দলীয় কার্যালয়ে র্যালী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্টপতির এ শাহাদাত বার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়স্থ মিয়ারহাট দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আকরামুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্ত্যব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সহ-সভাপতি মজিবর মাষ্টার, রতন মাষ্টার, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, শেখ ইমামুল ইসলাম, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সেলিম রেজা লাকি, আব্দুল মজিদ গোলদার, কাউন্সিলর সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, আবুল হোসেন, প্রভাষক ইকবাল হোসেন, আমিনুল ইসলাম বাহার, সরদার তোফাজ্জেল হোসেন,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় এমএনসিএইচএস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা পর্যায়ে এমএনসিএইচএস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডখোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কাউন্সিলর কবিতা দাশ, আবসিক মেডিকেল অফিসার নীতিশ চন্দ্র গোলদার। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান মুকুল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি-ঘরে ফিরে গেছে মানুষজন
মোঃ কামরুজ্জামান : ঘূর্ণিঝড় ‘মোরা’র গতিপথ পরিবর্তন হওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষ স্বস্তির নিঃশ^াস ফেলেছে। প্রাণহাণী থেকে রক্ষা পেতে সোমবার রাতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ওঠা বাসিন্দারা সকাল থেকে বাড়ি-ঘরে ফিরতে শুরু করে। আবহাওয়ার পূর্বাভাসে বাগেরহাটে ৮ নাম্বার মহাবিপদ সংকেত জারি হওয়ার পর জেলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। দুর্যোগ পূর্ব ও পরবর্তি পরিস্থিতি মোকাবেলা করতে জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। তবে বাগেরহাটে ঘূর্ণিঝড় মোরার কোন প্রভাব না পরলেও মংলা বন্দরে এখনো জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে আজও কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যুবকের লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় নদীর চর থেকে হৃদয় (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হৃদয় শহরের বালুর মাঠ এলাকার ভ্যান চালক মোঃ দুলালের ছেলে। মংলা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ লুৎফর রহমান জানান, ‘হৃদয় একজন স্বীকৃত মাদকসেবী। সোমবার রাতে হৃদয় তার বাবা-মা’র সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাত আর বাড়ীতে ফিরেনি। পরদিন মঙ্গলবার দুপুরে মংলা নদীর পাড়ে তার মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। হৃদয়ের মৃত দেহ উদ্ধারের সময়বিস্তারিত পড়ুন
