পাইকগাছায় উপজেলা শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির এক সভা বুধবার বিকেলে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান, সহ-সভাপতি এসএম শফিকুল ইসলাম, আব্দুস সবুর, নাজিরা আক্তার, সেলিনা পারভীন, অহেদুল ইসলাম, আব্দুল আলীম, সুপদ সরকার, খলিলুর রহমান, আব্দুল হাকিম, লুৎফর রহমান ও সুজিত দাশ। সভায় সংগঠনের অবসর জনিত কারণে সিনিয়র সহ-সভাপতি আশিষ রঞ্জন দাশ, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন ও সদস্য মজিদা খাতুনের পদ শুন্য ঘোষণা করা হয়।
Please follow and like us:
« সরকারের নামে হস্তান্তর করা হলো পাইকগাছা কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি (পূর্ববর্তি সংবাদ)
