Wednesday, May 17th, 2017
বাগেরহাটে শ্রমিকের আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে রাজু ফকির (২০) নামের এক শ্রমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে পুলিশ সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের একটি বাগান থেকে রাজুর লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রাজু ফকির সুন্দরঘোনা গ্রামের মজিদ ফকিরের ছেলে। সে পেশায় একজন মটর শ্রমিক বলে স্থানীয়রা জানায়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাতাব উদ্দিন বলেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারনে রাজু ফকিরের মৃত্যু হয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব না। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের ১ কোটি ৬৩ লাখ টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ২০১৭-১৮ অর্থবছরের ১ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৮১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় এবং ব্যয় সমান দেখানো হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, শরীক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিলকিস বেগম। উপস্থিত ছিলেন, ইউপি সচিব আব্বাস উদ্দীন, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, ইউপি সদস্য আজিজুর রহমান, আবু হাসান, জগন্নাথ দেবনাথ, আব্দুস সাত্তার, শহিদুল সরদার, কাজী রবিউলবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ব্যবধানে পরাজিত করে নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু টুর্ণামেন্টের খেলায় বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ব্যবধানে পরাজিত করে হানিমুনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার গাজীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় উপজেলা শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির এক সভা বুধবার বিকেলে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান, সহ-সভাপতি এসএম শফিকুল ইসলাম, আব্দুস সবুর, নাজিরা আক্তার, সেলিনা পারভীন, অহেদুল ইসলাম, আব্দুল আলীম, সুপদ সরকার, খলিলুর রহমান, আব্দুল হাকিম, লুৎফর রহমান ও সুজিত দাশ। সভায় সংগঠনের অবসর জনিত কারণে সিনিয়র সহ-সভাপতি আশিষ রঞ্জন দাশ, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন ও সদস্য মজিদা খাতুনের পদ শুন্য ঘোষণা করা হয়।
সরকারের নামে হস্তান্তর করা হলো পাইকগাছা কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি
পাইকগাছা প্রতিনিধি : সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের ডিড অফ গিফ্ট (হস্তান্তর দলিল) সম্পাদন কাজ সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রারের মাধ্যমে কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকার (সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর অনুকুলে দানপত্র দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়। কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উলে¬খ্য, উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা কলেজ অন্যতম। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর হতে প্রতিষ্ঠানটি উচ্চবিস্তারিত পড়ুন
কাল অনির্বাণ লাইব্রেরিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প
পাইকগাছা প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামের অনির্বাণ লাইব্রেরিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, পাইকগাছা ডায়াবেটিকস ফাউন্ডেশন ও অনির্বাণ লাইব্রেরির যৌথভাবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। সকাল ৮টায় ক্যাম্পের উদ্বোধন করবেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ শহীদ উল¬াহ, পার্লামেন্টনিউজ-এর প্রধান সম্পাদক কামরুজ্জামান সেলিম, সমাজ সেবক শেখবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা সার বীজ মনিটরিং কমিটির এক সভা বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এএইসএম জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, সহকারী পল¬ী উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, কৃষক প্রতিনিধি সবুর হোসেন, বিএডিসি প্রতিনিধি রামপ্রসাদ পাল ও নূর ইসলাম।
