প্রধান সূচি

ভান্ডারিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুুতি সভা

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডরিয়ায় ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যদায় পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও ও ভান্ডারিয়া পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু, জাতীয়পার্টি  জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিুরক রহমান টুলু , বিএনপি নেতা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৫ মার্চ শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে স্বাধীনতার উপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বড়দের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং  ২৬ মার্চ রবিবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপর্ধ্বনির মাধ্যমে দিবসের শুরু হবে। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিহারীস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা, আলোচনা সভা, দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, বিকেলে নারীদের অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল খেলা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial