প্রধান সূচি

পিরোজপুরে মাদকের বিস্তাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা‎

পিরোজপুরে মাদকের বিস্তাররোধে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, দি চেম্বার অব কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
‎সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজ, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদক প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ড এবং সৃজনশীল কাজে বেশি বেশি অংশ গ্রহনের ব্যাবস্থা করতে হবে। এসময় তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial