Tuesday, March 14th, 2017
মেহেরপুরে বন্দুকযুদ্ধ : নিহত-৪
খুলনা অফিস : মেহেরপুরে পুলিশের সাথে এক বন্দুকযুদ্ধে চার জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার নূরপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য। নিহতরা সোনাপুর গ্রামে জোড়া খুন হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কয়েক সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। উপজেলার নূরপুর মোড়ে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলিবিস্তারিত পড়ুন
আইন হাতে তুলে নেয়ার বিপজ্জনক প্রবণতা বন্ধ করুন
দিন দিন আইন হাতে তুলে নেয়ার বিপজ্জনক প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সামান্য উসিলায় কখনো জনপ্রতিনিধি, কখনো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সালিশ ও বিচারের নামে তাদের প্রতিহিংসা চরিতার্থ করছে প্রতিপক্ষের ওপর। এই প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নইলে আইনের শাসনের ক্ষেত্রে তা এক বিরাট প্রতিবন্ধক হয়ে থাকবে। রাজশাহীর দুর্গাপুরে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। ছাগল চুরির অভিযোগে এই শাস্তি দেয়া হয় তাদের। ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আমগাছি এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ। অপরদিকে গত বুধবার ঝালকাঠিতে মোবাইলবিস্তারিত পড়ুন
সবচেয়ে দ্রুত শততম টেষ্ট বাংলাদেশের
কন্ঠ ডেস্ক : টেষ্ট ক্রিকেটের বয়স ১৪০ বছর। তার মধ্যে দশম দল হিসেবে বাংলাদেশ শততম টেষ্ট খেলতে যাচ্ছে। আজ বুধবার ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। সবচেয়ে কম টেষ্ট খেলার সুযোগ পেয়েও বাংলাদেশ সবার থেকে একটি বিষয়ে এগিয়ে রয়েছে। আর তা হলো সবচেয়ে অন্য ৯টি টেষ্ট খেলা দেশের চেয়ে সময়ের হিসেবে অনেক আগেই টেষ্ট খেলার সেঞ্চুরি হচ্ছে টাইগারদের। ২০০০ সালের ১০ নভেম্বর। ইতিহাসে দশম সদস্য দেশ হিসেবে টেষ্ট ক্রিকেট খেলতে নামে বাংলাদেশ। এরপর টাইগাররা পার করে এসেছে ১৬ বছর চার মাস। অভিষেকের পর থেকে ১৬ বছর চার মাস ৬দিনের মাথায় নিজেদেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় এমপি’র সমাবেশে যোগ দিতে স্কুল ছুটি !
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ মঙ্গলবার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ ছুটি দিয়ে স্থানীয় এমপির একটি সমাবেশে যোগ দিয়েছেন শিক্ষকরা। ফলে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঠবাড়িয়া পৌর শহর থেকে আট কিলোমিটার দূরে মঙ্গলবার দুপুর একটায় সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের শ্রেনী কক্ষে তালা ঝুলছে। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোশারেফ হোসেন শরীফ অভিযোগ করে বলেন, আজ মঙ্গলবার বিকেল তিনটায় পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী’র পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল আলমবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইন্দুরকানী উপজেলায় লাল কার্ড দেখিয়ে সহস্রাধিক কন্ঠে বাল্যবিবাহকে না বলা হয়েছে। বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন। পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ বেলুন উড়িয়ে ইন্দুরকানীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে উপজেলা হলরুমে আয়োজিত সভায় ইউএনও নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাস মোঃ খায়রুল আলম শেখ, ইন্দুরকানী ডিগ্রী কলেজেরবিস্তারিত পড়ুন
জনতার মুখোমুখি এমপি রুস্তম আলী ফরাজী : ঘুষ-দুর্নীতি প্রমান করতে পারলে আমি পদত্যাগ করবো
মঠবাড়িয়া প্রতিনিধি : ‘আমার বিরুদ্ধে এক টাকার ঘুষ, দুর্নীতি প্রমান করতে পারলে আমি সংসদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবো। রাজনীতি করতে হলে আগে লোভ সামলাতে হবে। আমার উপর বিশ্বাস রাখুন, পর্যায়ক্রমে মঠবাড়িয়ার সব উন্নয়ন করবো।’ দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের ব্যানারে আজ মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মোস্তফা খেলার মাঠে জনপ্রতিনিধিদের জনগনের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছ রাজনীতির স্বার্থে মুখোমুখি অনুষ্ঠানে পিরোজপুর-৩ আসনের এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী এমপি উপরোক্ত কথা বলেন। ডাঃ রুস্তম আলী ফরাজী অনার্স কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন, প্রভাষক শাকিল আহমেদ, এডভোকেট হাফিজবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুুতি সভা
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডরিয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যদায় পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও ও ভান্ডারিয়া পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু, জাতীয়পার্টি জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিুরক রহমান টুলু , বিএনপি নেতা আলমগীর হোসেন,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ মঙ্গলবার স্থানীয় ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস খাদিজা আক্তার খুশবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা কৃষ্ণ গোপাল প্রামানিক, প্রধান শিক্ষক মাইনুল ইসলামের, শিক্ষক সুমন হাওলদার প্রমূখ।
মঠবাড়িয়ায় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, কেএম লতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাপলেজা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ হাওলাদার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদ উদ্দিন পলাশ প্রমূখ।
মঠবাড়িয়ায় আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি : আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৯ মার্চ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক মিলনায়তনে পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, সহ-সভাপতি হেমায়েতবিস্তারিত পড়ুন
