প্রধান সূচি

Tuesday, March 14th, 2017

 

ভান্ডারিয়ায় ৩ জাল টাকা ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া উপজেলায় জাল টাকা বহনের দায়ে তিন ব্যবসায়ীর সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদন্ডাদেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া এলাকার সোবহান চৌকিদারের ছেলে বশির আহম্মেদ (২৮), নদমূলা গ্রামের মৃত আসমত আলী মৃধার ছেলে মালেক মৃধা (৫০) ও মোঃ দুলাল মৃধা (৩৫)। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে অভিযান চালিয়ে জালবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে কর্মশালা

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা শিক্ষা কমিটি’র আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর।  কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ মাহবুবুর রহমান খান, সদস্য হুমায়ুন কবির তালুকদার রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সড়ক দূর্ঘটনা : অল্পের জন্য বেঁচে গেলেন গাড়ির চালক

ষ্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পিরোজপুর জেলা শহরে ডিলারদের কাছে পণ্য পৌচ্ছে দিয়ে কাভার্ড ভ্যান নিয়ে বরিশালে ফিরে যাচ্ছিল আরএফএল কোম্পানির গাড়ি চালক রফিকুল ইসলাম (৩৪)। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার রাণীপুর ব্রিজের কাছে একটি গাছের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এ সময় গাড়ির  হেলপার বেরিয়ে আসলেও আটকা পড়ে চালক রফিকুল। পরবর্তীতে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুলকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। জীবনের ঝুঁকি না থাকলেও সে তার পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে। রফিকুলের বাড়ি ঝালকাঠি জেলারবিস্তারিত পড়ুন


গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে নূপুর বেগম (২০) নামে এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালি গ্রামে মোঃ অলি শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে ওই গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। নূপুর বেগম উত্তর ফুলহাতা গ্রামের নাছির জমাদ্দারের মেয়ে এবং ঘষিয়াখালি গ্রামের মোঃ সোলায়মান শরীফের স্ত্রী। নিহতের পরিবার জানায়, কয়েক মাস আগে স্বামী সোলায়মানের বাড়ির এক বস্তা চাল চুরি হয়। ওই চাল চুরির জন্য তাদের মেয়ে নুপুরকে স্বামীর পরিবার মিথ্যা দোষারোপ করে আসছিল। এই ঘটনায়বিস্তারিত পড়ুন


ইডেন কলেজ ছাত্রী পুতুল হত্যা || ফাঁসির দন্ডপ্রাপ্ত স্বামী মাহামুদুল সাতক্ষীরায় র‌্যাবের হাতে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি :   ঢাকার ইডেন কলেজের ছাত্রী শরীফা সুলতানা পুতুল (২২) হত্যার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী স্বামী মোঃ মাহামুদুল আলম সিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার রাতে সাতক্ষীরা জেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। র‌্যাব সদস্যরা পরে তাকে বাগেরহাটের মোল্লারহাট থানায় হস্তান্তর করেন। মাহামুদুল বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর দৈবকান্দি গ্রামের মৃত সামছুল আলম শিকদারের ছেলে। স্ত্রী শরীফা সুলতানা পুতুলকে জবাই করে হত্যার দায়ে বাগেরহাট জেলা ও দায়রা জজ মোঃ মিজানুরবিস্তারিত পড়ুন


কচুয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ডাদেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ জাকারিয়া হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত আসামী মোঃ উজ্জল শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। রায় ঘোষনাকালে আসামী আদালতে উপস্থিত ছিল। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও দুই পক্ষের আইনজীবী মোঃ মনিরুজ্জামান ও এপিপি সীতা রানী দেবনাথ জানায়, ২০১৩ সালের ২ জুন দুপুরে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মোঃ উজ্জল শেখ কোদাল দিয়ে কোপ দিয়ে তার মা শাহিদাবিস্তারিত পড়ুন


শুরু হচ্ছে পরিবারের তথ্যভান্ডর তৈরির কাজ

কন্ঠ রিপোর্ট : নতুন করে শুরু হচ্ছে পরিবারের তথ্যভান্ডার তৈরির কাজ। তথ্যভান্ডার তৈরিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ৩টি পর্যায়ে দেশব্যাপী সকল পরিবারের আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবে। দেশব্যাপী প্রায় ৩ কোটি ৫০ লাখ পরিবার হতে ৩টি পর্যায়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে বরিশাল বিভাগের ৬টি জেলা, রংপুর বিভাগের ৮টি জেলা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলাসহ মোট ১৭টি জেলায় তথ্যসংগ্রহ শুমারি আগামী ৪ থেকে ১৭ এপ্রিলে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগ এবং তৃতীয় পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এবং নেত্রকোণা জেলারবিস্তারিত পড়ুন


আইন হাতে তুলে নেয়ার বিপজ্জনক প্রবণতা বন্ধ করুন

দিন দিন আইন হাতে তুলে নেয়ার বিপজ্জনক প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সামান্য উসিলায় কখনো জনপ্রতিনিধি, কখনো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সালিশ ও বিচারের নামে তাদের প্রতিহিংসা চরিতার্থ করছে প্রতিপক্ষের ওপর। এই প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নইলে আইনের শাসনের ক্ষেত্রে তা এক বিরাট প্রতিবন্ধক হয়ে থাকবে। রাজশাহীর দুর্গাপুরে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। ছাগল চুরির অভিযোগে এই শাস্তি দেয়া হয় তাদের। ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আমগাছি এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ। অপরদিকে গত বুধবার ঝালকাঠিতে মোবাইলবিস্তারিত পড়ুন


ঘুমিয়ে ঘুমিয়ে ওজন কমানোর উপায়ে

কন্ঠ ডেস্ক : আপনি নিশ্চয়ই জানেন যে ওজন কমানোর জন্য আপনার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। জানেন কি ঘুমের মধ্যেও কিছুটা ক্যালোরি বার্ন করা যেতে পারে। আর সে জন্য করতে হবে কিছু পদক্ষেপ। এমন কিছু পদ্ধতির কথাই জেনে নিন যা আপনার ঘুমের মধ্যেও আপনার ক্যালোরি খরচ হতে সাহায্য করবে। গ্রিনটি পান করুন : গ্রিনটিতে ফ্লেভোনয়েড থাকে যা খাবারে হজম হতে সাহায্য করে। যদি আপনি দিনে ৩ কাপ গ্রিনটি পান করেন তা হলে আপনার ৩.৫ ক্যালোরি খরচ হবে। এমনকী ঘুমের মধ্যেও ক্যালোরি খরচ হবে। ঠান্ডা পানিতে গোসল : ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা পানিতেবিস্তারিত পড়ুন


পরবর্তী নির্বাচনে সবার সমান সুযোগ এখন থেকেই নিশ্চিত হোক

কাজী সিরাজ শহীদ জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ যথার্থই বলেছেন যে ‘নির্বাচনের তিন মাস আগে নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে; এখন থেকেই সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’ বলার অপেক্ষা রাখে না যে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল যাতে নির্বাচনী কাজে সরকার, সরকারি দল বা প্রশাসন কর্তৃক বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত থাকা খুবই জরুরি। এর মধ্যে পড়ে কোনো একটি নির্বাচনী এলাকায় বাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial