প্রধান সূচি

Tuesday, March 14th, 2017

 

২৫ মার্চের গণহত্যার দিনটি অচিরেই আন্তর্জাতিক দিবস হয়ে উঠবে

আবদুল গাফ্ফার চৌধুরী বাংলাদেশের পার্লামেন্টে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। দীর্ঘ ৪৬ বছর কেটে যাওয়ার পর এই অভূতপূর্ব বর্বরতার শিকার সাধারণ মানুষ, বুদ্ধিজীবী ও মনীষীদের আত্মত্যাগের প্রতি জাতীয়ভাবে শ্রদ্ধা ও সম্মান জানানো হলো। গত শনিবার ১১ মার্চ দিনটি তাই আমাদের ইতিহাসের আরেকটি মাইলফলক হয়ে গেল। সম্ভবত স্বাধীনতা লাভের এত বছর পরেও তা হতো না, যদি স্বাধীনতাযুদ্ধের পক্ষের একটি জোট আওয়ামী লীগের নেতৃত্বে এখন ক্ষমতায় না থাকত। শেষ পর্যন্ত শেখ হাসিনাই জাতির মনের ক্ষোভ দূর করলেন, তাদের দাবি পূরণ হলো। হাসিনা সরকারের এই কৃতিত্বও জাতির ইতিহাসেবিস্তারিত পড়ুন


বরেন্দ্র গবেষণা জাদুঘর


বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহীর বরেন্দ্র জাদুঘর

কন্ঠ ডেস্ক : বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল হেতেম খাঁ-তে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। প্রত্মতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দিঘাপাতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয়কুমার মৈত্রেয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুল এর শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য আবদান রয়েছে। ১৯১০ খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। ঐ বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ৩২টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটিরবিস্তারিত পড়ুন


৪১৮ বছরের পুরানো পারুলিয়া মসজিদ


দেখে আসুন ৪১৮ বছরের পুরানো পারুলিয়া মসজিদ

কন্ঠ ডেস্ক : নরসিংদী জেলার পলাশে অবস্থিত ৪১৮ বছর বয়স্ক পারুলিয়া মসজিদ। এই মসজিদের প্রধান দরজার উপরে ফারসি ভাষায় লিখিত শিলালিপি থেকে জানা যায়, নাসিরের কন্যা এবং দিওয়ান শরীফের স্ত্রী জয়নাব কর্তৃক ১১২৬ হিজরী এ মসজিদ নির্মান করেন। মদিনার হারামে রাসুলের মতো দেখতে এ মসজিদের সবুজ গম্বুজ (শিলালিপিটি অনুবাদ করে দিয়েছেন অনুবাদক ও লেখক মোহাম্মদ শামসুল আজম)। কিছুদিন আগে এই সবুজ গম্বুজ নীল রঙের দেখা গেলেও এখন গোলাপি রঙের হয়ে গেছে। পারুলিয়া মসজিদকে অনেকে গায়েবী মসজিদও বলেন। কথিত আছে- একরাতে নির্মিত হয়েছিল বলে এ নামকরণ। মসজিদের বর্তমান ইমাম হাফেজ মোঃবিস্তারিত পড়ুন


জেলা পরিষদের নির্বাচন পূববর্তী সময়ে প্রস্তাবকৃত প্রকল্প বাতিল হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : জেলা পরিষদ নির্বাচন পূববর্তী সময়ে প্রস্তাবকৃত প্রকল্প বাতিল হচ্ছে। জেলা পরিষদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে অনুমোদনের জন্য প্রস্তাবকৃত প্রকল্পের তালিকা বাতিল করে নতুন প্রকল্প তালিকা প্রণয়নের জন্য নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পিরোজপুরসহ দেশের সকল জেলা পরিষদের এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। আর এ নির্দেশনার ফলে পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন পূর্ববর্তী সময়ে তৎকালিন জেলা পরিষদ প্রশাসক কর্তৃক প্রস্তাবকৃত প্রকল্পগুলোও বাতিল হতে পরে বলে জানা গেছে। জেলা পরিষদের প্রকল্প অনুমোদন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ অধিশাখা’রবিস্তারিত পড়ুন


দক্ষিণাঞ্চলের ১৮ রুটে পুরোনো ফেরি দিয়েই চলছে পারাপার

কন্ঠ রিপোর্ট : পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সড়ক ও জনপথ বিভাগের ১৮টি ফেরির সবগুলোই পুরোনো। নতুন ইঞ্জিন না কেনায় মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন মেরামত করে সচল রাখা হচ্ছে ফেরি সার্ভিস। তবে এসব ইঞ্জিন যখন-তখন বিকল হয়ে যাচ্ছে, দুর্ভোগে মধ্যে চলাচল করছে যাত্রীরা। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেরির ইঞ্জিনের মেয়াদ কোনটার এক দশক কোনটার দেড়যুগ পার হয়েছে। সড়কপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় আরো কয়েকটি ঘাটে ফেরির চাহিদা থাকলেও যোগান দেয়া সম্ভব হচ্ছে না। তবে সংকট নিরসনে উন্নয়ন প্রকল্প  প্রস্তাবনা (ডিপিপি) জমা দেয়া হয়েছে। এক বছরের মধ্যে নতুন ইঞ্জিন পাওয়া যাবে বলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial