ইন্দুরকানি
জিয়ানগরে ভুয়া চিকিৎসক আটক : ভ্রাম্যমাণ আদালতে দন্ড
পিরোজপুরের জিয়ানগরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই চিকিৎসক পরিচয়ে চিকিৎসা প্রদান করার অভিযোগে এম. এ. আকবর (৩৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শামসের আলীর ছেলে। এ সময় তার সহযোগী ইন্দুরকানী গ্রামের মৃত ভ‚বন চন্দ্র শীলের ছেলে রতন কুমার শীল (৪০) নামে আরও একজনকে আটকবিস্তারিত পড়ুন
সোহাগ সভাপতি ॥ শাহীন সম্পাদক
ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাইফুর রহমান সোহাগকে সভাপতি, মিজান সিকদারকে সিনিয়র সহ-সভাপতি ও মতিউর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে ইন্দুরকানীতে প্রবাসী ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার প্রবাসী ফাউন্ডেশন কার্যালয়ে সাইফুর রহমানবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলার ইন্দুরকানীতে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা, উপস্থিত বিতর্ক, সাধারণ জ্ঞান, নৃত্য, জারিগান বিষয়ে দলীয়ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায়বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মাদক সম্রাটের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ইন্দুরকানীতে ৫ মাদক মামলার আসামী মাদক সম্রাট ডালিম হাওলাদারের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাড়ৈখালী এস.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলারবিস্তারিত পড়ুন






