ইন্দুরকানীতে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত
জেলার ইন্দুরকানীতে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা, উপস্থিত বিতর্ক, সাধারণ জ্ঞান, নৃত্য, জারিগান বিষয়ে দলীয়ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় অংশগ্রহন করে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়, পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, সহকারি শিক্ষা অফিসার সৈয়দ আহসান আলী।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. সেকান্দার আলী খান, হারেজ উদ্দিন শেখ, আবুল হোসেন, সাংবাদিক এম. আহসানুল ছগির, খান মো. নাসির উদ্দিন প্রমুখ।
Please follow and like us:
« কচুয়ায় বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন »
