প্রধান সূচি

Wednesday, September 5th, 2018

 

সরকারি বরাদ্দের সদ্ব্যবহার নিশ্চিত করা আবশ্যক … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সরকার জনগণের প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য যে বরাদ্দ দেয় তার সদ্ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। সুপেয় পানির জন্য এ অঞ্চলে গভীর নলকূপ স্থাপন করার কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে এ সেবা প্রদান করছেন। এর জন্য আল্লাহর প্রতি যেমন কৃতজ্ঞ থাকতে হবে, তেমনি প্রধানমন্ত্রীকে শুকরিয়া জানাতে হবে। পাশাপাশি আগামীতে যাতে ক্রমান্বয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারেন তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আজ বুধবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ও ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথক দু’টি সমাবেশেবিস্তারিত পড়ুন


সুন্দরবনে ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের অভাব

জেলে ও বাওয়ালীদের কাছ থেকে বছরে কোটি টাকা রাজস্ব আদায় হলেও প্রাকৃতিক দুর্যোগে নিরাপদে আশ্রয় নেবার জন্য নেই পর্যাপ্ত শেল্টার বা আশ্রয় কেন্দ্র। সুন্দরবনে ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের অভাবে ঝুঁকির মধ্যে রয়েছে লক্ষাধিক জেলে-বনজীবীসহ পর্যটকরা। বঙ্গোপসাগরে জলোচ্ছাস ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জেলে, বাওয়ালী ও বনজীবীদের একমাত্র আশ্রয়স্থল ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র। স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাসের সহায়তায় ৯০দশকে সুন্দরবনে ৫টি সাইক্লোন সেন্টার নির্মিত হয়। রক্ষনাবেক্ষনের অভাব আর বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের ফলে তার একটি আশ্রয়কেন্দ্র ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় বর্ষা মৌসুমে ঘূর্নিঝড়ের আশংকায় জেলে ও বনজীবীদের উদ্বেগ-উৎকন্ঠারবিস্তারিত পড়ুন


কাউখালীতে কাবাডি প্রতিযোগিতা

পিরোজপুরের কাউখালীতে ৪৭তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার ফাইনালে আইরন জয়কুল মাধ্যমিক বিদ্যালয় ৪৯-৩৬ পয়েন্টে উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়  এস.বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


মোল্লারহাটে তালবীজ বপন

বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় উপজেলাব্যাপী উদ্বুদ্ধকরণের মাধ্যমে তালবীজ বপন কার্যক্রম শুরু হয়েছে। মোল্লারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলার উদয়পুর দৈবকান্দি সড়কের দুই পাশে এ তালবীজ বপন উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. আবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল আলম ও কৃষি সম্প্রসারণ অফিসার কপিল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. মোজাহিদুর রহমান, মো. সাইফুর রহমান, সাহিদা আখতার, শিল্পী আক্তার, শামীমা ইয়াসমিন ও দেবব্রত কুমার পালসহবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জেলার ইন্দুরকানীতে ২ দিনব্যাপী ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের প্রমুখ। উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার অশোক কুমার, টগড়া বালিকা মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, সাংবাদিক এম. আহসানুল ছগির, খান মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক অসীম কুমার, আশিষ কুমারসহ ক্রীড়া শিক্ষকবৃন্দ। ইন্দুরকানী এম. ইউ মডেল  মাধ্যমিক বিদ্যালয় ওবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলার ইন্দুরকানীতে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা, উপস্থিত বিতর্ক, সাধারণ জ্ঞান, নৃত্য, জারিগান বিষয়ে দলীয়ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহন করে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়, পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, সহকারি শিক্ষা অফিসার সৈয়দ আহসান আলী। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. সেকান্দার আলী খান, হারেজ উদ্দিন শেখ, আবুল হোসেন, সাংবাদিক এম. আহসানুল ছগির, খান মো. নাসিরবিস্তারিত পড়ুন


কচুয়ায় বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটের গণমানুষের মুখপাত্র বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী কচুয়ায় উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের সামনে থেকে বাদ্যযন্ত্র সহকারে এক বর্নাঢ্য রালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবালে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা,  সম্মানিত অতিথি ছিলেন ফরিদা আক্তার বানু (লুচি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সকালে বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বাগেরহাট ডেমা কারামাতিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ এডভোকেট মীর শওকত আলী বাদশা। এসময় উপস্থিত ছিলেন ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনি মল্লিক, ডেমা কারামাতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম মনিরুল করিম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাস, আওয়ামী লীগ নেতা মল্লিক গিয়াস উদ্দিন,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় অনুষ্ঠিত হলো সবুজ উপকূল-২০১৮ কর্মসূচি

পুরস্কার বিতরণ, দেওয়াল পত্রিকা প্রকাশ, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও রোপনের মধ্য দিয়ে পাইকগাছায় পালিত হলো সবুজ উপকূল ২০১৮ কর্মসূচি। বুধবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানে আলোচনা সভায় উপকূলের পড়–য়াদের প্রতি সবুজ সুরক্ষার আহবান জানান বিশিষ্টজনেরা। শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে “এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, ব্রততি রায় প্রতিবন্ধি কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিত কুমার রায়, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এমবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মুরগির খাবারসহ ট্রলার ছিনতাই ॥ ১৬ দিনেও উদ্ধার হয়নি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ফিড ব্যবসায়ী ইব্রাহিম গাজী নামে এক যুবলীগ নেতার দু’কর্মচারীসহ মুরগীর খাবার বোঝাই একটি  ট্রলার ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ঘটনার দিনই যুবলীগ নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ দু’কর্মচারীকে উদ্ধার করে। তবে ঘটনার ৫ দিন পর থানায় দায়ের করা লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও মালামালসহ ট্রলারটি উদ্ধার করতে পারেনি পুলিশ। যুবলীগ নেতা ইব্রাহিম গাজী উপজেলার দেউলবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য। মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা ইব্রাহিম গাজী ডিজি গ্রুপেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial