প্রধান সূচি

Wednesday, September 5th, 2018

 

চিতলমারীতে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক পর্যায়ের ৪৭তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শেরেবাংলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মাধ্যমিক স্কুল পর্যায়ে অনুর্ধ্ব ১৭ পর্বের খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এ সোয়েল প্রমূখ। খেলায় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


বাগেরহাটে শিবির নেতাসহ গ্রেফতার ৮৯

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় সন্দেহজনক আসামী হিসেবে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান নাছিরকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে মোড়েলগঞ্জ উপজেলা সদর থেকে আটক করা হয়। এদিন দুপুরে তাকে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গত ৯ আগষ্ট দায়ের হওয়া একটি নাশকতার মামলায় সন্দেহজনক আসামী হিসেবে নাছিরকে আটক করা হয়েছে। নাছির ২০১০ সালে ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি মোড়েলগঞ্জ খারইখালী জোহরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে, বাগেরহাট জেলা পুলিশবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রিক্সা চালকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল আকনের বাড়ি সংলগ্ন একটি রিক্সা গ্যারেজে মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত রিক্সায় চার্জ দিয়ে গিয়ে আব্দুল ছালাম (৫০) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়সূত্রে জানা গেছে, রাজাপুরের সাতুরিয়া গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক আব্দুস ছালাম ভান্ডারিয়ায় বাসা ভাড়া করে থাকতেন। প্রতি দিনের ন্যায় মঙ্গলবার রাতেও স্থানীয় ইদ্রিসের চায়ের দোকান থেকে একটি সাইড লাইন দিয়ে একটি ভাড়াটিয়া গ্যারেজে রিক্সায় চার্জ দিতে গেলে এ ঘটনা ঘটে। অবৈধ সাইড লাইনের বিষয়ে ১৩৩ কেভি ভোল্টের ভান্ডারিয়া উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, অবৈধ সাইড লাইনেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial