প্রধান সূচি

চিতলমারীতে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক পর্যায়ের ৪৭তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শেরেবাংলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মাধ্যমিক স্কুল পর্যায়ে অনুর্ধ্ব ১৭ পর্বের খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এ সোয়েল প্রমূখ।

খেলায় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial