প্রধান সূচি

ইন্দুরকানীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জেলার ইন্দুরকানীতে ২ দিনব্যাপী ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের প্রমুখ।

উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার অশোক কুমার, টগড়া বালিকা মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, সাংবাদিক এম. আহসানুল ছগির, খান মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক অসীম কুমার, আশিষ কুমারসহ ক্রীড়া শিক্ষকবৃন্দ।

ইন্দুরকানী এম. ইউ মডেল  মাধ্যমিক বিদ্যালয় ও পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial