প্রধান সূচি

Editor

 

স্বরূপকাঠীতে সাগরগামী জেলে তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সাগরগামী জেলে তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে পেশাদারভাবে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা অনেক জেলের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।অন্যদিকে, নতুন তালিকায় এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা প্রকৃতপক্ষে জেলে পেশার সঙ্গে জড়িত নন বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জেলেদের দাবি, নতুন তালিকায় অন্তর্ভুক্ত অনেকেই কখনো সাগরে তো দূরের কথা, নদীতেও মাছ ধরতে যান না।উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী প্রদীপ সূতারের বিরুদ্ধে টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত ও বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। তবে এসব অভিযোগবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রদল

পিরোজপুরের কদমতলা ইউনিয়নে কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি পালন করেছে কদমতলা ইউনিয়ন ছাত্রদল।টানা বৃষ্টি ও মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান দ্রæত কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে সহযোগিতা করছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খানসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ধান কাটা কর্মসূচিতে সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ‎

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।‎মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।‎উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দীবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের সহায়তা প্রদান

পিরোজপুরের নাজিরপুর রেডক্রিসেন্ট উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহয়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (আবাসন) আদর্শ গ্রামে এই সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।এ সময় শতাধিক পরিবারের মধ্যে স্বাস্থ্য উপকরণ ও তাবু বিতরণ করা হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মো. তাওহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপমান, অপদস্ত ও সম্মানহানি এবং বিভিন্ন সময়ে অসম্মান ও লাঞ্চিত হওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা।আজ সোমবার সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে অনষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এলায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখার সভাপতি পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন, পিরোজপুর জেলা শাখার ম্যানেজার ফোরাম এর আলামিন খান জয় প্রমুখ।


পিরোজপুরকে মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবে জেলা পরিষদ : অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আজিবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।‎তিনি পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল করতে সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ নিয়ে জেলার সার্বিক উন্নয়ন,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে এনসিপির মেয়র ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।শনিবার বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় বাগেরহাট জেলার দুটি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দুটি পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম রয়েছে।এরমধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার। মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ।এছাড়া ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন- এনসিপির বাগেরহাট জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার ১৩ মন রেণু জব্দ : ৭ জেলেকে কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে ৭জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।পরে আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়। অভিযানে ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।এসময় সহকারীবিস্তারিত পড়ুন


কাউখালীতে আধা কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ স্বর্ণা মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বর্ণা মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, আটক স্বর্ণা মিস্ত্রি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, কাউখালীতে মাদকবিরোধী অভিযানে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি এলাকায় এসআই মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।এসময় স্বর্ণা মিস্ত্রির বসতঘরের শয়নকক্ষের চৌকিরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গভীর রাতে আগুনে পুড়লো ১৪ দোকান

পিরোজপুরে গভীর রাতে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ধারণা করা হচ্ছে।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মুদি, মনোহরি, ফার্মেসি ও ডেকোরেটরসহ ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। একই সঙ্গে স্থানীয়রা পিরোজপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার স্টেশন কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial