Tuesday, May 12th, 2026
পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দীবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের সহায়তা প্রদান
পিরোজপুরের নাজিরপুর রেডক্রিসেন্ট উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহয়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (আবাসন) আদর্শ গ্রামে এই সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।এ সময় শতাধিক পরিবারের মধ্যে স্বাস্থ্য উপকরণ ও তাবু বিতরণ করা হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মো. তাওহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান,বিস্তারিত পড়ুন
