পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সদের ভ‚মিকা অনস্বীকার্য। রোগীদের সেবা ও মানবিক সহায়তা প্রদানে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।
