নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের সহায়তা প্রদান
পিরোজপুরের নাজিরপুর রেডক্রিসেন্ট উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহয়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (আবাসন) আদর্শ গ্রামে এই সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় শতাধিক পরিবারের মধ্যে স্বাস্থ্য উপকরণ ও তাবু বিতরণ করা হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মো. তাওহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শ্রমিক দল নেতা মো. মিন্টু প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, যে সকল পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরকে বৃষ্টি থেকে রক্ষা করতে আমরা একটি করে ট্রিপল দিয়েছি। এছাড়াও মা বোনদের স্বাস্থ্য সচেতনতায় কিছু কিডস সামগ্রী প্রদান করেছি।
পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।
