Editor
পিরোজপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কার্যালয়ে শপথ বাক্যপাঠ করান জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক ১নং যুগ্ম আহŸায়ক ও মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা।নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ বলেন, আমরা যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা আন্তরিক। ভবিষ্যতে সেবারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পরে মিলল কবিরাজ নির্মলের লাশ
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) নির্মল চন্দ্র হালদার (৬০) নামে এক কবিরাজকে হত্যার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত নির্মলের ছেলে সুমন হালদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন। নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে।মামলার বাদী সুমন হালদারের অভিযোগ, তার বাবাকে সোমবার শেষ বিকেলে কুড়িয়ানা বাজার থেকে কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্মল হালদার পেশায় একজন কবিরাজ ছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি কুড়িয়ানা বাজারে আব্দুল মজিদ মিয়ার দোকানে চা পান করেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ১৯ মে
জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হচ্ছে আগামী ১৯ মে।এ উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার ৭টি উপজেলায় একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে চুরি হওয়া ও হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ
পিরোজপুরে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী’র দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া ( সাইবার পেট্রোলিং) শাখা কর্তৃক তথ্য ও প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।সোমবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।উল্লেখ্য, জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তি সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উক্ত মোবাইল ফোন উদ্ধারবিস্তারিত পড়ুন
কাউখালীতে র্যাবের হাতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল রবিবার বিকেলে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি মো. আলামিন আকন (৩৮)কে গ্রেফতার করা হয়। আল আমিন জোলাগাতী গ্রামের জাকির আকনের ছেলে।এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৬ সালের ১৭ ফেব্রæয়ারি রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ভিকটিম মো. গোলাম মোস্তফা (৬৩) এর বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বেলকনির রেলিং বেয়ে কৌশলে বাড়ির দ্বিতীয়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক ও হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার সকালে শারিকতলা বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের ১৭টি দোকান ঘর পুড়ে গেলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী এবং সাধারণবিস্তারিত পড়ুন
কোরবানির পশুর হাট
ভান্ডারিয়ায় প্রস্তুত খামারিদের ২ হাজার পশু
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কোরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। ঈদকে কেন্দ্র করে স্থানীয় খামারি ও প্রান্তিক চাষিরা দেশীয় ও সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গরু-ছাগল লালন-পালন করে এবার বাজারের বড় অংশ দখলের আশায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, এবার উপজেলায় কোরবানির জন্য ২ হাজার ৩৪টি পশু প্রস্তুত করা হয়েছে। এছাড়া কোরবানিকে ঘিরে উপজেলার বাইরে বিভিন্ন এলাকা থেকেও হাটগুলোতে কোরবানির পশু আসবে।প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, প্রস্তুতকৃত পশুর মধ্যে রয়েছে ১ হাজার ৩৯৯টি গরু, ৬৩০টি ছাগল ও ৫টি মহিষ। পৌরসভা, ধাওয়া, ভিটাবাড়িয়া, নদমূলা-শিয়ালকাঠীসহ বিভিন্নবিস্তারিত পড়ুন
আগুনে পুড়লো ১৭ দোকান : ৭ কোটি টাকার ক্ষতি
স্বরূপকাঠীর মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকান ভস্মিভ‚ত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বন্দরের মাছ বাজার সংলগ্ন রশিপট্টি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুনে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারনা ফায়ার সার্ভিসের।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এসময় কয়েকটি দোকান খোলা ছিল। হঠাৎ রশিপট্টি এলাকার একটি দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিয়ে ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়েবিস্তারিত পড়ুন
জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে এপেক্স ক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান
এপেক্স ক্লাব অব পিরোজপুরের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও এপেক্স ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ এপেক্স ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।অধ্যক্ষ আলমগীর হোসেন এপেক্স ক্লাব অব পিরোজপুরের সাবেক সভাপতি ও এপেক্স বাংলাদেশ এর লাইফ মেম্বার হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।অনুষ্ঠানে এপেক্স ক্লাব, বংলাদেশ এর জাতীয় সভাপতি ইঞ্জিনিয়ার বেলাল হোসাইনসহ এপেক্স ন্যাশনাল বোর্ডের কর্মকর্তাবৃন্দ, পিরোজপুর এপেক্স ক্লাবের সদস্যবৃন্দবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
পিরোজপুরের মঠবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধী দম্পতির ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে প্রধান আসামি ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এই রায় দেন।সাজাপ্রাপ্তরা হলেন- মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতর খালি গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে মো. নজরুল ইসলাম সরদার (৩৫) ও একই এলাকার মৃত মোসলেম হাওলাদারের মেয়ে মোসা: গোলাপী বেগম (৩০)। আদালত তাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারায়বিস্তারিত পড়ুন
