প্রধান সূচি

Editor

 

ঈদের আগেই টাকা নেই এটিএম বুথে

প্রতিবছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথসহ অনলাইন মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের বন্ধ শুরু হতে না হতেই এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে।এদিকে, অনেক ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত রাখা হয়েছে। এ অবস্থায় সোমবার থেকে টানা ৭ দিনের বন্ধে টাকা পাওয়া নিয়ে শঙ্কা বেড়েছে।ব্যাংকাররা জানান, ছাপানো টাকার চাহিদা সবচেয়ে বাড়ে কোরবানি ঈদের আগে। এ সময় পশু কেনাসহ বিভিন্ন খরচ মেটাতে ব্যাংকগুলোতে ভিড় বাড়ে। ব্যাংকগুলোও তখন কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাবের বিপরীতে বেশি টাকা উত্তোলন করে। ব্যাংকে দীর্ঘবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কোরবানীর পশুর হাটে র‌্যাব’র নজরদারি জোরদার

কোরবানীকে সামনে রেখে পিরোজপুরে র‌্যাব এর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে পিরোজপুরের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জোরালোভাবে মাঠে নেমেছে র‌্যাব-৮।সোমবার বিকেল ৩টায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন। এসময় হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।পরিদর্শনকালে র‌্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। ঈদকেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ|রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ৪ ন¤^র ওয়ার্ডের জামিরতলা ঢালাই ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে|গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার মেরাজোয়াখালী গ্রামের জাফর শিকদারের ছেলে সাগর শিকদার নুরু (৩৮) এবং একই উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মো. বজলুর রহমান মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম (৪০)|পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে|এ ঘটনায় তাদেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ব্যবসায়ীসহ দু’জনকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুটি ঘটনায় ব্যবসায়ীসহ দু’জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ধানীসাফা ইউনিয়নে এই দুটি পৃথক হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) ও মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইউসুফ ওই গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।অভিযোগ রয়েছে, পূর্ব শত্রæতার জেরে একই এলাকার আলমগীর শরীফের ছেলে মো. আরাফাত শরিফ (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তারবিস্তারিত পড়ুন


বিএনপি ‎সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে : মিয়া গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। দুনিয়ার আর কোন সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন কোন নজির নেই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে।তিনি বলেন, নির্বাচনে তারা গণভোটে ‘হ্যাঁ’ তে ভোট দিতে বলেছে। ‘হ্যাঁ’ তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের ৪টি প্রশ্নে যেখানে কোন নোট অফ ডিসেন্ট নেই ওই সকল ৮৪টি সংস্কার দ্বারা মেনে নিয়েছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পৌরসভা নির্বাচনে এনসিপি’র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর পৌরসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সম্ভাব্য মেয়র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা ও পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সদ্য এনসিপিতে যোগ দেওয়া মইনুল আহসান মুন্না সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।শুক্রবার সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির জেলা আহবায়ক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপির প্রাথমিক সদস্য হওয়া এবং এনসিপির ঘোষিত মেয়র প্রার্থী মঈনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর পৌরসভা দেড় শতাধিক বছরের পুরনো পৌরসভা হলেও এখানকার নাগরিকরা প্রায় সব ধরনের পৌর নাগরিক সুবিধা বঞ্চিত। পিরোজপুর পৌরসভারবিস্তারিত পড়ুন


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিরোজপুরে আগমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিরোজপুর আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে দোয়া, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার চলিশা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৮১ সালের ২১ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই এলাকায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনে এসেছিলেন।চলিশা এলাকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো. মনজুর এলাহী।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করাবিস্তারিত পড়ুন


সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত বিভিন্ন কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ডবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬বুধবার সকালে পিরোজপুরে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভ‚ঞা জনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুরের উপ-সহকারী পরিচালকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial