প্রধান সূচি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিরোজপুরে আগমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিরোজপুর আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে দোয়া, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার চলিশা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৮১ সালের ২১ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই এলাকায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনে এসেছিলেন।
চলিশা এলাকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ১৯৮১ সালের ২১ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলিশা এলাকায় গণ-খাল খনন কার্যক্রমে অংশ নিতে পিরোজপুরে এসেছিলেন। তিনি নিজ হাতে মাটি কেটে গ্রামীণ জনপদের এই খালের কাজ শুরু করেছিলেন, যা আজও বহমান রয়েছে। তাঁর সেই উন্নয়নমুখী আদর্শকে সামনে রেখেই জেলা পরিষদের পক্ষ থেকে এই এলাকায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহŸান জানান।
আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial