Tuesday, May 26th, 2026
পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩
বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা নামক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।মঙ্গলবার ভোর ৬টার দিকে বরিশালের দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯৪১৪) এবং খুলনার দিক থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড-১২-৩২৫৪) মধ্যে ধুপপাশা নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকরা ভেতরে আটকা পড়েন।দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রæতবিস্তারিত পড়ুন
ঈদের আগেই টাকা নেই এটিএম বুথে
প্রতিবছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথসহ অনলাইন মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের বন্ধ শুরু হতে না হতেই এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে।এদিকে, অনেক ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত রাখা হয়েছে। এ অবস্থায় সোমবার থেকে টানা ৭ দিনের বন্ধে টাকা পাওয়া নিয়ে শঙ্কা বেড়েছে।ব্যাংকাররা জানান, ছাপানো টাকার চাহিদা সবচেয়ে বাড়ে কোরবানি ঈদের আগে। এ সময় পশু কেনাসহ বিভিন্ন খরচ মেটাতে ব্যাংকগুলোতে ভিড় বাড়ে। ব্যাংকগুলোও তখন কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাবের বিপরীতে বেশি টাকা উত্তোলন করে। ব্যাংকে দীর্ঘবিস্তারিত পড়ুন
