প্রধান সূচি

কাউখালীতে র‌্যাবের হাতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল রবিবার বিকেলে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি মো. আলামিন আকন (৩৮)কে গ্রেফতার করা হয়। আল আমিন জোলাগাতী গ্রামের জাকির আকনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৬ সালের ১৭ ফেব্রæয়ারি রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ভিকটিম মো. গোলাম মোস্তফা (৬৩) এর বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বেলকনির রেলিং বেয়ে কৌশলে বাড়ির দ্বিতীয় তলায় উঠে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা পিস্তল, লোহার বগি, ধারালো দা, শাবল ও লোহার রড নিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে কাপড় দিয়ে হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।
পরে বাড়ির দুটি ফ্ল্যাটে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ ১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার এবং ৬০০ মার্কিন ডলারসহ সর্বমোট প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় ভিকটিম গোলাম মোস্তফা বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলামিন আকনকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial