প্রধান সূচি

Monday, May 18th, 2026

 

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ১৯ মে

জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হচ্ছে আগামী ১৯ মে।এ উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার ৭টি উপজেলায় একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে চুরি হওয়া ও হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

পিরোজপুরে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী’র দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া ( সাইবার পেট্রোলিং) শাখা কর্তৃক তথ্য ও প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।সোমবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।উল্লেখ্য, জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তি সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উক্ত মোবাইল ফোন উদ্ধারবিস্তারিত পড়ুন


কাউখালীতে র‌্যাবের হাতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল রবিবার বিকেলে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি মো. আলামিন আকন (৩৮)কে গ্রেফতার করা হয়। আল আমিন জোলাগাতী গ্রামের জাকির আকনের ছেলে।এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৬ সালের ১৭ ফেব্রæয়ারি রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ভিকটিম মো. গোলাম মোস্তফা (৬৩) এর বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বেলকনির রেলিং বেয়ে কৌশলে বাড়ির দ্বিতীয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক ও হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার সকালে শারিকতলা বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের ১৭টি দোকান ঘর পুড়ে গেলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী এবং সাধারণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial