Editor
পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল : আটক-১
পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের কয়েকজন নেতা-কর্মী শুক্রবার ভোরে শহরের টাউন ক্লাব এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের খবর পেয়ে জেলা যুবদলের সভাপতি মারুফ হাসানের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় যুবলীগের লোকজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় শামীম সিকদার নামে একজনকে আটক করে পুলিশে দেয় যুবলীগ নেতাকর্মীরা। আটক শামীম সিকদার পিরোজপুর পৌরসভার ব্রাহ্মনকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে এবং পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। পিরোজপুর সদর থানার ওসি মাহামুদ হাসান জানান, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ শুক্রবার ভোরে শহরে একটি ঝটিকা মিছিল বের করলে স্থাণীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটক করে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের মতবিনিময় সভা
পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময সভা করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরের পানি সমস্যা, ২৫০ শয্যা হাসপাতালের লিফট সমস্যা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যবিদ্যালয়ের ক্যাম্পাস নির্মান, পিরোজপুরে অর্থনৈতিক জোন স্থাপন, টগড়া-চরখালী ব্রীজ নির্মান, নেছারাবাদের ইন্দেরহাটে সন্ধ্যা নদীর উপর ব্রীজ নির্মান, বন্ধ থাকা এলজিইডির প্রকল্পসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে কথা বলেন। এসময় তিনি পিরোজপুরের বিভিন্ন সমস্যগুলো চিহিৃত করে এবং সেগুলো উন্নয়নের লক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।তিনিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট।বৃহস্পতিবার সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়।র্যালিতে উপস্থিত ছিলেন, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক ও রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।র্যালিবিস্তারিত পড়ুন
উপকূলের লবনাক্ত মাটিতে আঙুর চাষে সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান
খুলনার পাইকগাছায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের উদ্যোক্তা ও কৃষক হিসাবে তৈয়েবুর রহমান সফলতা অর্জন করেছেন। তার কঠোর পরিশ্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে মিষ্টি আঙ্গুর চাষে বিপ্লব ঘটেছে। যা লবনাক্ত উপকূলীয় অঞ্চলের জন্য একেবারেই নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ। আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা তৈরি করেছেন এবং আধুনিক পদ্ধতিতে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। তিনি স্কোয়াশ চাষ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষকের স্বীকৃতি পেয়েছেন। উপজেলায় কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের উদ্যমী উদ্যোক্তা ও নার্সারী ব্যবসায়ী তৈয়েবুর রহমান আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরেজমিনে তার বাগানে গিয়ে দেখা যায়, প্রায় তিন শতক জমিতে জিও ব্যাগ ব্যবহারবিস্তারিত পড়ুন
গণমাধ্যমকে অ্যানালগ কাঠামোর বাইরে ডিজিটাল বাস্তবতার উপযোগী করতে হবে : তথ্যমন্ত্রী
দেশের গণমাধ্যম খাত এখনো মূলত পুরোনো অ্যানালগ কাঠামোর মধ্যে আটকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।তিনি বলেছেন, দ্রæত পরিবর্তিত ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ‘রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।বুধবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক। এটি একটি পুরোনো অ্যানালগবিস্তারিত পড়ুন
পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘœ রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রæত সংস্কারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামীর উপস্থিতিতে এই রায় দেন।সাজাপ্রাপ্ত যুবক হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২৬)আদালত সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী ওই গ্রামে তার মামা বাড়ীতে থেকে লেখা-পড়া করতো। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে দন্ডপ্রাপ্ত আসামী সুমন প্রায়ই তাকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা’, মানবাধিকার সুরক্ষা ও প্রচারে তাদের সম্পৃক্ততা জোরদার এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুন।সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন এমএসএফ এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান।বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম,বিস্তারিত পড়ুন
পিরোজপুরের কলাখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান
পিরোজপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং ১৬জন কিশোরীকে প্রণোদনাসহ জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে।সোমবার উপজেলার কলাখালী ইউনিয়নের পুখরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও সঞ্চয়ের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রুহুল আমিন ।প্রশিক্ষণবিস্তারিত পড়ুন
নাজিরপুরের শ্রীরামকাঠীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো. মঞ্জুর এলাহী এবং শ্রীরামকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণাবিস্তারিত পড়ুন
