প্রধান সূচি

Friday, May 8th, 2026

 

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল : আটক-১

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের কয়েকজন নেতা-কর্মী শুক্রবার ভোরে শহরের টাউন ক্লাব এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের খবর পেয়ে জেলা যুবদলের সভাপতি মারুফ হাসানের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় যুবলীগের লোকজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় শামীম সিকদার নামে একজনকে আটক করে পুলিশে দেয় যুবলীগ নেতাকর্মীরা। আটক শামীম সিকদার পিরোজপুর পৌরসভার ব্রাহ্মনকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে এবং পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। পিরোজপুর সদর থানার ওসি মাহামুদ হাসান জানান, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ শুক্রবার ভোরে শহরে একটি ঝটিকা মিছিল বের করলে স্থাণীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটক করে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial