Monday, May 4th, 2026
পিরোজপুরে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা’, মানবাধিকার সুরক্ষা ও প্রচারে তাদের সম্পৃক্ততা জোরদার এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুন।সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন এমএসএফ এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান।বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম,বিস্তারিত পড়ুন
পিরোজপুরের কলাখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান
পিরোজপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং ১৬জন কিশোরীকে প্রণোদনাসহ জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে।সোমবার উপজেলার কলাখালী ইউনিয়নের পুখরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও সঞ্চয়ের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রুহুল আমিন ।প্রশিক্ষণবিস্তারিত পড়ুন
নাজিরপুরের শ্রীরামকাঠীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো. মঞ্জুর এলাহী এবং শ্রীরামকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণাবিস্তারিত পড়ুন
শিক্ষকবিহীন কক্ষ ও নিয়মবহির্ভ‚ত মেডিকেল সনদে পরীক্ষার সুযোগ
পিরোজপুর মহিলা কলেজে অনার্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ
পিরোজপুর সরকারি মহিলা কলেজে চলমান অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষকবিহীন কক্ষে পরীক্ষা গ্রহণ, বিধিবহির্ভ‚ত মেডিকেল সনদের ব্যবহার এবং প্রশাসনিক নজরদারির সম্পূর্ণ অভাব সব মিলিয়ে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।গত ৩ মে দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমকর্মীরা কলেজে গিয়ে দেখেন, একটি রুমে কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের উপস্থিতি ছাড়াই কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। ঘটনাস্থলে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নুরুল ইসলাম জানান, অসুস্থতার কারণ দেখিয়ে ৮ জন শিক্ষার্থীকে আলাদা কক্ষে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সরেজমিনে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। পরীক্ষা কক্ষে কোনো শিক্ষক উপস্থিতবিস্তারিত পড়ুন
