Editor
শিক্ষকবিহীন কক্ষ ও নিয়মবহির্ভ‚ত মেডিকেল সনদে পরীক্ষার সুযোগ
পিরোজপুর মহিলা কলেজে অনার্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ
পিরোজপুর সরকারি মহিলা কলেজে চলমান অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষকবিহীন কক্ষে পরীক্ষা গ্রহণ, বিধিবহির্ভ‚ত মেডিকেল সনদের ব্যবহার এবং প্রশাসনিক নজরদারির সম্পূর্ণ অভাব সব মিলিয়ে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।গত ৩ মে দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমকর্মীরা কলেজে গিয়ে দেখেন, একটি রুমে কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের উপস্থিতি ছাড়াই কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। ঘটনাস্থলে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নুরুল ইসলাম জানান, অসুস্থতার কারণ দেখিয়ে ৮ জন শিক্ষার্থীকে আলাদা কক্ষে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সরেজমিনে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। পরীক্ষা কক্ষে কোনো শিক্ষক উপস্থিতবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
বাগেরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।এ সময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, অতিরিক্তবিস্তারিত পড়ুন
নাজিরপুরে জাল টাকাসহ গ্রেফতার-৩
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার ওপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস.আই মো. এস এম সালেহি’র নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. দুলাল শেখের ছেলে মো. সাইদুল ওরফে রানা (৪৮) এবং মো. মজিবুর খানের ছেলে হাসিব খান (৪৬)।নাজিরপুর থানারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ঝড়ে গাছ ভেঙে পড়ে প্রাণ গেল বৃদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ঝড়ে গাছ ভেঙে পড়ে পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বালা একই গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী এবং চার ছেলে ও এক মেয়ের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান পারুল বালা। এ সময় হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে খালের পাড়ে থাকা একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকার মাওলানা মঞ্জিল নামক বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরামবাগ এলাকার ওই বাড়িতে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। এরই প্রেক্ষিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ টিম মাওলানা মো. নাসিরের মালিকানাধীন মাওলানা মঞ্জিল নামক বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ও মায়ের ৭ বছর কারাদন্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মিলন বাহাদুর নামে এক যুবককে হত্যা ও লাশ গুম করার দায়ে একই পরিবারের মা ও ছেলেকে কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এর মধ্যে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন এবং লাশ গুম করার দায়ে মায়ের ৭ বছর কারাদন্ডাদেশ দেয় আদালত।দন্ডপ্রাপ্তরা হল- জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সোহাগদল গ্রামের মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী মোসা: রেহানা বেগম ও ছেলে মো. তাজিম।হত্যার দায়ে তাজিমকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং লাশ গুম করার দায়ে তাজিমের মা রেহানাকে ৭ বছর কারাদন্ড ও ৫বিস্তারিত পড়ুন
পিরোজপুরে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজন ও উৎসবমূখর পরিবেশে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী।বুধবার রাতে পত্রিকাটির ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও আরিফ মোস্তফা, সাংবাদিক খালিদবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সসদ্য সচিব ডা. সুব্রত কর্মকার, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আরিফুর রহমান, মেডিকেল অফিসার ডা. অমৃতা সরকার প্রমুখ।বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপরবিস্তারিত পড়ুন
জিয়ানগরে ভুয়া চিকিৎসক আটক : ভ্রাম্যমাণ আদালতে দন্ড
পিরোজপুরের জিয়ানগরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই চিকিৎসক পরিচয়ে চিকিৎসা প্রদান করার অভিযোগে এম. এ. আকবর (৩৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শামসের আলীর ছেলে। এ সময় তার সহযোগী ইন্দুরকানী গ্রামের মৃত ভ‚বন চন্দ্রবিস্তারিত পড়ুন
কাউখালীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরি : ট্রলার ডুবি
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ফেরিঘাটে নোঙ্গর করা ফেরির মাস্তুল ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফেরিঘাটে থাকা একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে সন্ধ্যা নদীতে ঢাকা থেকে ভারতগামী কোস্টার জাহাজ এম ভি নূরে রওজা-৫ নোঙ্গর করার সময় কাউখালী সোনাকুর ফেরিঘাটে গিয়ে আচড়ে পড়ে। এ সময় সড়ক ও জনপথ বিভাগের একটি ফেরি জাহাজের ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির সাথে বাধা নদী পারাপারের জন্য সুমাইয়া নামে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নি।পিরোজপুরের সড়কবিস্তারিত পড়ুন
