প্রধান সূচি

পিরোজপুরে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজন ও উৎসবমূখর পরিবেশে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার রাতে পত্রিকাটির ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও আরিফ মোস্তফা, সাংবাদিক খালিদ হাসান আবু, ওয়াহিদ হাসান বাবু, মিজানুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহাবুবুল আলম নাঈম।
বক্তারা বলেন, দেশ রূপান্তর পত্রিকা তার নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পত্রিকাটি আরও সমৃদ্ধ হয়ে দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial